advertisement

Nitish Kumar in Rajya Sabha: যাচ্ছেন নীতীশ! তাহলে কে হচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী? ‘তালিকা’র সব নামই বিজেপি-র

Last Updated:

বিহারের নতুন মন্ত্রিসভায় উপ মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে নীতীশ কুমারের ছেলে নিশান্ত কুমারকে৷ তবে মুখ্যমন্ত্রীর মুখ হতে চলেছেন বিজেপি-রই কেউ৷ জল্পনা বিহার রাজনীতির অন্দরে৷

নীতীশ কুমারের সঙ্গে সম্রাট চৌধুরী৷
নীতীশ কুমারের সঙ্গে সম্রাট চৌধুরী৷
পটনা: জেডি(ইউ), আরজেডি-র অতি পরিচিত রাজনীতির চেনা খেলা কি এবার সাঙ্গ হল বিহারে? একটা অধ্যায়ের সমাপ্তি ঘোষণা হয়ে গেল নিঃশব্দে, সন্তর্পণে? বেশি আওয়াজ হল না, না হল কোনও হইচই৷ যে নীতীশ কুমারের নামে ভর করে ২০২৫ এর ভোট বৈতরণী পার হল বিজেপি-ডেডি(ইউ) জোট, ফলপ্রকাশের চার মাস যেতে না যেতেই সেই নীতীশ সরে দাঁড়ালেন মুখ্যমন্ত্রিত্ব থেকে৷ ঘোষণা করলেন, দীর্ঘদিনের ‘ইচ্ছে’কে মান্যতা দিয়ে রাজ্যসভার প্রতিনিধিত্ব করতে চলেছেন তিনি৷ এবার তৈরি হবে বিহারের নতুন মন্ত্রিসভা৷ মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেবেন অন্য কেউ৷ কিন্তু, এই ‘অন্য কেউ’-এর পরেই প্রশ্ন উঠছে সেই ‘অন্য কেউ’ কে? কার হাতে দায়িত্ব হস্তান্তরিত করতে চলেছে চলেছেন নীতীশ?
বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের রাজ্যসভায় যাওয়ার সিদ্ধান্তের পর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে, তাহলে এবার সম্ভবত বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছে বিজেপি-রই কেউ৷ সূত্রের খবর, ২০২৫ এর বিধানসভা নির্বাচনে ২৪৩টি আসনের মধ্যে ৮৯টিতেই জয়ী হয়েছিল বিজেপি৷ ৮৫টি আসন পেয়েছিল নীতীশ কুমারের জেডি(ইউ)৷ সেই কারণে, এবার বিজেপির দিক থেকেই কারওকে বিহারের মুখ্যমন্ত্রী করা হতে পারে বলে মনে করা হচ্ছে৷
advertisement
advertisement
বিহারের মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে কারা কারা রয়েছেন?
নতুন বিহার বিধানসভার মন্ত্রিসভার ক্ষেত্রে কিঞ্চিৎ বদলাতে চলছে ক্ষমতার ভার বণ্টন৷ মনে করা হচ্ছে, বিজেপি থেকেই কেউ বিহারের মুখ্যমন্ত্রীর আসনে বসছেন৷ সেক্ষেত্রে, জেডি(ইউ) পেতে পারে দু’টি উপ মুখ্যমন্ত্রীর পদ৷ নীতীশ কুমার রাজ্যসভায় যাওয়ার পরে উপ মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে তাঁর ছেলে নিশান্ত কুমারকে৷ এতদিন অবশ্য রাজনৈতিক মহলে খুব একটা বেশি দেখা যায়নি নিশান্তকে৷ কাউন্সিলর বা সাধারণ মন্ত্রিত্ব নয়, নীতীশ পুত্রের অভিষেক হতে চলেছে সোজা ‘উপ মুখ্যমন্ত্রিত্ব’ দিয়ে৷
advertisement
এদিকে, বিহারের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন, বর্তমান বিহার মন্ত্রিসভার উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরি এবং বিজয় কুমার সিনহা৷ এর পাশাপাশি, বিহারের মন্ত্রী দিলীপ জায়সওয়াল এবং দিঘার বিজেপি বিধায়ক সঞ্জীব চৌরাশিয়ার নামও উঠে আসছে বিহারের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে৷
advertisement
এগুলি ছাড়াও রয়েছে আরেকটি নাম৷ নিত্যানন্দ রাই৷ বর্তমানে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Nitish Kumar in Rajya Sabha: যাচ্ছেন নীতীশ! তাহলে কে হচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী? ‘তালিকা’র সব নামই বিজেপি-র
Next Article
advertisement
'আই ট্রাস্ট গড উইল নট গিভ মি...' রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে মাদার টেরিজাকে স্মরণ রাজীব কুমারের
'আই ট্রাস্ট গড উইল নট গিভ মি...' মনোনয়ন জমা দিয়ে মাদার টেরিজাকে স্মরণ রাজীব কুমারের
  • রাজ্যসভার প্রাথী হিসেবে আজই মনোনয়ন জমা দেওয়ার দিন। বিধানসভায় মনোনয়ন জমা দিতে সকাল সকাল হাজির ছিলেন রাজীব কুমার। মনোনয়ন পত্র জমা দিয়ে মাদার টেরিজাকে উদ্ধৃত করে যা বললেন প্রাক্তন আমলা রাজীব কুমার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement