advertisement

Nirmala Sitharaman On Lockdown: ‘পাকিস্তানে হচ্ছে ভারতে নয়,’ লকডাউন নিয়ে সোজাসাপ্টা জবাব নির্মলা সীতারামনের

Last Updated:

Nirmala Sitharaman On Lockdown: ইরান- ইজরায়েল এবং আমেরিকা বর্তমানে যে কঠিন পরিস্থিতি তা নিয়ে সারা বিশ্বের সব দেশই প্রভাবিত হচ্ছে , ভয় বাড়াচ্ছে এনার্জি লকডাউনের ভাবনা, গুঞ্জন ছড়াচ্ছে তাহলে কি কোভিডের পর ফের হবে লকডাউন

ভারতে লকডাউন হচ্ছে না - নির্মলা সীতারামন
ভারতে লকডাউন হচ্ছে না - নির্মলা সীতারামন
কলকাতা: শুক্রবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ভারতে সম্ভাব্য দেশব্যাপী লকডাউনের গুঞ্জনকে “ভিত্তিহীন” বলে উড়িয়ে দিয়েছেন৷ পাশাপাশি তিনি রাজনীতিবিদ ও জনসাধারণকে আতঙ্ক না ছড়ানোর আহ্বান জানিয়েছেন। ২০২৬ সালের অর্থ বিল নিয়ে রাজ্যসভার আলোচনা চলাকালীন সীতারামন বলেন, “ভিত্তিহীন গুজব ছড়ানো হচ্ছে এবং জনগণের মনে ভয় সৃষ্টির জন্য যা খুশি তাই বলা হচ্ছে। এই লকডাউন কোথায় হচ্ছে? এটা পাকিস্তানে হচ্ছে, ভারতে নয়।”
নির্মলা সীতারামন ভারতের সঙ্গে প্রতিবেশী দেশগুলির সঙ্গে পরিস্থিতির তুলনা করেন৷  উল্লেখ করেন যে, ভারত দেশের সম্পদ ও নাগরিকদের চাহিদা সতর্কতার সঙ্গে পরিচালনা করে চলেছে। তিনি বলেন, “বাংলাদেশের পরিস্থিতির দিকে তাকান, আমি এটা বলতে চাইছি না যে তাঁরা দুর্দশা বা ভোগান্তির মধ্যে আছে। না, আমি কেবল একটি বাস্তবসম্মত তুলনা হিসেবেই বিষয়টি উল্লেখ করছি।”
advertisement
দেখুন ঠিক কী বললেন নির্মলা সীতারমন- রইল ভিডিও
advertisement
advertisement
তিনি আরও বলেন, “একজন ভাল প্রতিবেশী হিসেবে, আমাদের পক্ষ থেকে যে সাহায্যই চাওয়া হচ্ছে, আমরা তা করে যাচ্ছি। আমরা সুসম্পর্ক বজায় রাখছি এবং যেখানে প্রয়োজন সেখানে সহায়তা করছি৷”
advertisement
কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরও বলেন, “বাংলাদেশ যদি কোনও কিছু কাজে লাগাতে না পারে, সেটা ভিন্ন বিষয়। মধ্যপ্রাচ্যের ঘটনাবলীর কারণে পরিস্থিতি প্রভাবিত হয়েছে, কিন্তু আমরা এমনভাবে তা সামাল দিচ্ছি যাতে আমাদের নাগরিকরা কোনও অসুবিধার সম্মুখীন না হন৷”
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Nirmala Sitharaman On Lockdown: ‘পাকিস্তানে হচ্ছে ভারতে নয়,’ লকডাউন নিয়ে সোজাসাপ্টা জবাব নির্মলা সীতারামনের
Next Article
advertisement
Zoji La Pass Avalanche: লাদাখের জোজি লা পাসে ভয়ঙ্কর তুষারধস, মৃত অন্তত ৭! শ্রীনগর-লেহ হাইওয়েতে বরফ চাপা পড়ল একাধিক গাড়ি, আটকে যাত্রীরা
লাদাখের জোজি লা পাসে ভয়াবহ তুষারধস, মৃত ৭! শ্রীনগর-লেহ হাইওয়েতে বরফ চাপা একাধিক গাড়ি, আটকে যাত্রীরা
  • লাদাখের জোজি লা পাসে ভয়াবহ তুষার ধস৷

  • তুষার ধসে ৭ জনের মৃত্যু, আহত ৫৷

  • বরফের নীচে চাপা পড়ল অন্তত ১৫টি গাড়ি, আটকে যাত্রীরা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement