advertisement

Cigarette price hike: সিগারেটের দাম আরও বাড়বে? এক ধাক্কায় ১৬ শতাংশ সেস চাপালেন নির্মলা

Last Updated:

তবে সিগারেটের দাম বৃদ্ধি হলেও মোবাইল ফোন, টিভি-র দাম কমানোর সম্ভাবনার কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷

নির্মলা সীতারমণ। Photo-PTI
নির্মলা সীতারমণ। Photo-PTI
নয়াদিল্লি: ধূমপায়ীদের জন্য বাজেটে খারাপ খবর দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ আরও বাড়ছে সিগারেট খাওয়ার খরচ৷ বাজেট পেশ করতে গিয়ে নির্মলা সীতারমণ জানালেন, প্রাকৃতিক বিপর্যয় সেসের নামে সিগারেটের উপরে আরও ১৬ শতাংশ সেস চাপানো হচ্ছে৷ ফলে একধাক্কায় বেশ কিছুটা বাড়বে সিগারেটের দাম৷
তামাক এবং তামাকজাত দ্রব্য সেবনে উৎসাহ কমানোই সরকারের লক্ষ্য৷ সেই কারণেই এবার নতুন এই সেস চাপল সিগারেটের উপরে৷ আবার উল্টো দিকে সরকারের আয়ের পথও বাড়ল৷
advertisement
তবে সিগারেটের দাম বৃদ্ধি হলেও মোবাইল ফোন, টিভি-র দাম কমানোর সম্ভাবনার কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ টিভি তৈরির প্যানেলের প্রয়োজনীয় সেলের উপরে আমদানি শুল্ক কমিয়ে আড়াই শতাংশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ একই ভাবে মোহাইলের যন্ত্রাংশ আমদানির উপরেও শুল্ক হ্রাসের কথা জানিয়েছেন নির্মলা৷
advertisement
আগামী বছর লোকসভা নির্বাচনের আগে এটিই ছিল মোদি  সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের জন্য আয়করে ছাড় অনেকটা বাড়িয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ মহিলাদের জন্য নতুন সঞ্চয় প্রকল্পের ঘোষণা করা হয়েছে৷ প্রবীণ নাগরিকদেরও সঞ্চয়ের উপরে আয়করের ক্ষেত্রে ছাড়ের ঊর্ধ্বসীমা বৃদ্ধি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ তবে ধূমপায়ীদের পকেটের চাপ কিছুটা হলেও বাড়িয়ে দিলেন তিনি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Cigarette price hike: সিগারেটের দাম আরও বাড়বে? এক ধাক্কায় ১৬ শতাংশ সেস চাপালেন নির্মলা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement