advertisement

Narendra Modi at Parliament: জনমত তাঁর পক্ষে, দাবি মোদির! মণিপুরের জন্য বিচার চেয়ে তুমুল হট্টগোল বিরোধীদের

Last Updated:

নরেন্দ্র মোদি যখন বক্তব্য রাখছেন, তখন ক্রমাগত মণিপুরের জন্য বিচার চেয়ে একযোগে স্লোগান দিতে থাকেন বিরোধীরা৷

নয়াদিল্লি: বিরোধীদের প্রবল হই হট্টগোলের মধ্যেই সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপরে জবাবি ভাষণ দিতে শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ গতকাল সংসদে বক্তৃতা রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি৷
এ দিন ভাষণ দিতে উঠে শুরুতেই বিরোধীদের পাল্টা নিশানা করেন প্রধানমন্ত্রী মোদি৷ ইন্ডিয়া জোটের উদ্দেশ্যে তাঁর কটাক্ষ, জনমত আমাদের পক্ষে গিয়েছে৷ ফলে কিছু মানুষের হারের যন্ত্রণা আমি বুঝতে পারছি৷ পৃথিবীর সবথেকে বড় নির্বাচনের মাধ্যমে মানুষ ফের একবার আমাদের তাঁদের সেবা করার সুযোগ দিয়েছে৷
advertisement
advertisement
নরেন্দ্র মোদি যখন বক্তব্য রাখছেন, তখন ক্রমাগত মণিপুরের জন্য বিচার চেয়ে একযোগে স্লোগান দিতে থাকেন বিরোধীরা৷ একই সঙ্গে বিরোধীরা ‘তানাশাহি নহি চলেগা’ বলেও স্লোগান দিতে থাকেন’ এবার লোকসভায় বিরোধীদের সংখ্যাও গত দশ বছরের তুলনায় অনেকটা বেশি৷ ফলে একজোট হয়ে বিরোধীদের স্লোগান চলতে থাকায় মোদির কথা শোনাই মুশকিল হয়ে যাচ্ছিল৷ যদিও বিরোধীদের বিক্ষোভকে উপেক্ষা করেই গত দশ বছরে তাঁর সরকারের সাফল্য তুলে ধরেন প্রধানমন্ত্রী৷
advertisement
প্রধানমন্ত্রী দাবি করেছেন. গত দশ বছরে এনডিএ সরকারের আমলে দেশের ২৫ কোটি মানুষ দারিদ্রের গ্রাস থেকে বেরিয়ে এসেছেন৷ দেশের অর্থনীতিকে বিশ্বে তৃতীয় বৃহত্তম অর্থনীতি করার প্রতিশ্রুতিও দিয়েছেন মোদি৷ দাবি করেছেন, তৃতীয় বার ক্ষমতায় ফিরে তাঁর সরকার তিন গুন গতিতে উন্নয়ন করবে৷
এর পাশাপাশি অবশ্য এ দিন প্রত্যাশিত ভাবেই কংগ্রেস এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী৷ কংগ্রেসকে পরজীবী বলে কটাক্ষ করেন তিনি৷ কংগ্রেস এবারেও লোকসভায় ১০০ আসন না পাওয়ার জন্যও রাহুলকে আক্রমণ করেন মোদি৷ কটাক্ষের সুরে রাহুলের নাম না করে বিরোধী দলনেতাকে ‘বালক বুদ্ধি’, ‘জিরো’ বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Narendra Modi at Parliament: জনমত তাঁর পক্ষে, দাবি মোদির! মণিপুরের জন্য বিচার চেয়ে তুমুল হট্টগোল বিরোধীদের
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement