advertisement

Hathras tragedy: ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত অন্তত ২৭! উত্তর প্রদেশের হাথরসে মৃত্যু মিছিল

Last Updated:

ঘটনায় শোকপ্রকাশ করে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ 

ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন৷
ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন৷
হাথরস: উত্তর প্রদেশের একটি ধর্মীয় অনুষ্ঠানে মর্মান্তিক দুর্ঘটনা৷ পদপিষ্ট হয়ে অন্তত ২৭ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে৷ উত্তর প্রদেশের হাথরসে এই ঘটনা ঘটেছে৷ যদিও কীভাবে এত বড় বিপর্যয় ঘটে গেল, তা এখনও বিস্তারিত জানা যায়নি৷
এটাহের এসএসপি রাজেশ কুমার সিং জানিয়েছেন, হাথরসের মুঘলগরহি গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে৷ এখনও পর্যন্ত এটাহের হাসপাতালে ২৭টি মৃতদেহ নিয়ে আসা হয়েছে৷ মৃতদের মধ্যে ২৩ জন মহিলা, তিনটি শিশু এবং একজন পুরুষ রয়েছেন৷ কীভাবে এই ঘটনা ঘটল তা তদন্ত করে দেখছে পুলিশ৷ মৃতদের পরিচয়ও জানানর চেষ্টা চলছে৷ ঘটনায় শোকপ্রকাশ করে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷
advertisement
advertisement
জানা গিয়েছে, সৎসঙ্গের অনুষ্ঠানে যোগ দিতে হাথরসের রথিভানপুরের গ্রামে আশপাশের গ্রাম থেকে প্রচুর মানুষ জড়ো হয়েছিলেন৷ অতিরিক্ত ভিড়ের কারণেই হুড়োহুড়ির মধ্যে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে৷ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ স্থানীয় থানার পক্ষ থেকেও জানানো হয়েছে, অতিরিক্ত ভিড়ের কারণেই দুর্ঘটনা ঘটে৷
advertisement
এই ঘটনার পরই এক্স হ্যান্ডেলে পোস্ট করে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ তিনি জানিয়েছেন. প্রশাসনের পক্ষ থেকে আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে৷ পাশাপাশি,আগরা এবং আলিগড় থেকে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ৷
বিস্তারিত আসছে…
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Hathras tragedy: ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত অন্তত ২৭! উত্তর প্রদেশের হাথরসে মৃত্যু মিছিল
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement