advertisement

জমিজমা বেচে সলমনের কারণে পথে বসল এই ব্যক্তি, কারণ জানলে অবাক হবেন

Last Updated:

কিন্তু যতই বড় ফ্যান হোক না কেন,  মোরাদাবাদ ইউসুফের মত ফ্যান হওয়া মুখের কথা নয়।

#মোরাদাবাদ: বলিউডের ভাইজান ওরফে সলমন খানের ফ্যানের অন্ত নেই। কিন্তু যতই বড় ফ্যান হোক না কেন,  মোরাদাবাদ ইউসুফের মত ফ্যান হওয়া মুখের কথা নয়। নিজের ভাইজানকে দেখার জন্য বিয়ে করা তো দূরের কথা,  ইচ্ছে পূরণ করতে নিজের সমস্ত সম্পত্তি বিক্রি করে ফেলেছেন এই ৩৮ বছরের ব্যক্তি ।
অত্যন্ত গরীব বাড়ির ছেলে ইউসুফ। ছোটবেলা থেকেই তাঁর একমাত্র ভালবাসা সলমন। জীবনে শুধু একটিবার সলমনের সঙ্গে দেখা করতে চান ইউসুফ।  নিজের যে টুকু জমি জমা ছিল তা বেচে দিয়ে সলমনের সঙ্গে দেখা করার জন্য ইতিমধ্যেই মুম্বাইয়ের টিকিট কেটে নিয়েছেন তিনি। তবে কবে কোথায় সলমনের সঙ্গে দেখা হবে,   তা এখনও ঠিক হয়নি। কিন্তু ভাইজানের সঙ্গে দেখা হলেই নিজের কিছু মূল্যবান জিনিস সলমন কে অবশ্যই দেখাতে চান সলমনের এই ভক্তটি।
advertisement
advertisement
মোরাদাবাদের মাঝোলা থানা এলাকার মঙ্গুপুরার বাসিন্দা ইউসুফ সালমানের প্রায় সমস্ত  ছবিই কয়েকশো বার দেখে নিয়েছেন। এই জেলার প্রেক্ষাগৃহগুলি থেকেও এমন প্রমানপত্র দেওয়া হয়েছে ইউসুফকে। এ ছাড়া ডায়েরি লিখতেও ভিষণ পছন্দ করেন ইউসুফ যাতে সলমানের ছবির পাশে নিজের আবেগ উজার করে সলমন সম্পর্কে একাধিক কথা লিখে রেখেছেন তিনি।
advertisement
তাঁর জীবনে সলমনের স্থান কেউ নিতে পারবে না এমনই দাবি করেছেন এই সলমন পাগল ভক্ত। সেই জন্যই বয়স হয়ে গেলেও বিয়ে করছেন না তিনি।  ইউসুফের মতে,  বিয়ে করলেই তাঁর মনে অন্য কেউ জায়গা করে নেবে এবং সলমনের প্রতি তাঁর ভালবাসা কমে যাবে। তাই কোনওদিন বিয়েও করতে চান না ইউসুফ।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে ইউসুফ বলেন, ' আমার হিরো সলমন খান অত্যন্ত উদার একজন মানুষ। বহু মানুষের উপাকার করেছেন ভাইজান এমনকী  ফুটপাথের মেয়েকেও বোন সম্মোধন করে বিয়ে দিয়েছেন তিনি।বহু অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এই অভিনেতা।  আমার দৃষ্টিতে তাঁর মতো অভিনেতা নেই, হবেও না।
advertisement
সলমনের এই ভক্তটি আরও জানিয়েছেন, সলমন যতক্ষণ আছেন, ততক্ষণ আমি আছি। সলমনের কিছু হলে আমিও বেঁচে থাকব না।'
নিজের জমি-জমা বিক্রি করে প্রায় ৫ লক্ষ টাকা পেয়েছেন এই সলমনপ্রেমী ইউসুফ। আগামী ২১ শে জানুয়ারি রওনা হচ্ছেন মুম্বাইয়ের উদ্দেশ্যে। তবে কবে, কোথায় ভাইজানের সঙ্গে দেখা করতে পারবেন তা এখনও জানেন না এই ভক্ত। নিজের শেষ সম্পদটুকুও বেচে এমন অদ্ভুত সলমন প্রেম দেখে তাজ্জব হয়েছেন অনেকেই।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
জমিজমা বেচে সলমনের কারণে পথে বসল এই ব্যক্তি, কারণ জানলে অবাক হবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement