advertisement

মুম্বই বিমানবন্দরে দুই সংস্থার বিমানের ডানায় সংঘর্ষ ! তদন্ত শুরু করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ

Last Updated:

Mumbai Airport Two Planes Wing Collision: মঙ্গলবার ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ের ল্যান্ডিং বে-তে হঠাৎ করেই এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোর দুটি জেট বিমানের ডানায়-ডানায় সংঘর্ষ হয়। সংঘর্ষের সময়ে দুটি বিমানেই যাত্রীরা ছিলেন।

মুম্বই বিমানবন্দরে দুই সংস্থার বিমানের ডানায় সংঘর্ষ
মুম্বই বিমানবন্দরে দুই সংস্থার বিমানের ডানায় সংঘর্ষ
আবীর ঘোষাল, কলকাতা: যাত্রীবোঝাই এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর বিমানের ডানায় সংঘর্ষ ঘিরে চাঞ্চল্য! মুম্বই বিমানবন্দরে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল দুটি যাত্রিবাহী বিমান। মঙ্গলবার ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ের ল্যান্ডিং বে-তে হঠাৎ করেই এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোর দুটি জেট বিমানের ডানায়-ডানায় সংঘর্ষ হয়। সংঘর্ষের সময়ে দুটি বিমানেই যাত্রীরা ছিলেন। তবে এই ঘটনায় কোনও যাত্রী বা ক্রু সদস্য আহত হননি বলে জানা গিয়েছে।
এই বিষয়ে এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র জানান, ‘‘৩ ফেব্রুয়ারি মুম্বই থেকে কোয়েম্বাটুরগামী ফ্লাইট AI2732 উড়ানের আগে ট্যাক্সিওয়েতে অপেক্ষারত অবস্থায় অন্য একটি এয়ারলাইন্সের বিমানের সঙ্গে ধাক্কা লাগায় উড়তে দেরি হয়। দুটি বিমানের ডানার সামনের অংশ একে অপরের সংস্পর্শে আসে, যার ফলে আমাদের বিমানের ডানার অগ্রভাগ ক্ষতিগ্রস্ত হয়।’’
advertisement
advertisement
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানটিকে আরও প্রযুক্তিগত পরীক্ষার জন্য বিমানবন্দরে রাখা হয়েছে। সকল যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে এবং আমাদের গ্রাউন্ড টিম তাদের যত তাড়াতাড়ি সম্ভব গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বিকল্প ব্যবস্থা করছে। ঘটনাটি নিয়ন্ত্রক সংস্থাকে জানানো হয়েছে।
অন্যদিকে উড়ান সংস্থা ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, ‘‘৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে হায়দরবাদ থেকে মুম্বইগামী তাদের ফ্লাইট 6E 791-এর একটি বিমানের উইংটিপ অবতরণের পর ট্যাক্সিং করার সময় অন্য একটি এয়ারলাইন্সের বিমানের সংস্পর্শে আসে। সকল যাত্রী নিরাপদ আছেন এবং বিমান পার্ক করার পর নেমে গিয়েছেন। বিমানটির রক্ষণাবেক্ষণের জন্য পরিদর্শন করা হচ্ছে। প্রোটোকল অনুযায়ী, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে অবহিত করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। ইন্ডিগোতে আমাদের গ্রাহক, ক্রু এবং বিমানের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’’
advertisement
সূত্রের খবর, এয়ার ইন্ডিয়ার AI 2732 বিমানটি কোয়েম্বাটোর যাওয়ার জন্য পুশব্যাক করার সময় হায়দরাবাদ থেকে আসা ইন্ডিগোর 6E 791 বিমানটি ট্যাক্সি করে পার্কিং বে-র দিকে যাচ্ছিল। তখনই বিমান দু’টির উইং টিপে ঘষা লাগে। কিন্তু অন্যতম ব্যস্ত বিমানবন্দরে এই ঘটনা যাত্রীদের মধ্যে বেশ আতঙ্কের সৃষ্টি করেছে। বিমান দুটি ঠিক কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা এখনও স্পষ্ট নয়। বিমানবন্দর কর্তৃপক্ষ এবং দুই উড়ান সংস্থা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মুম্বই বিমানবন্দরে দুই সংস্থার বিমানের ডানায় সংঘর্ষ ! তদন্ত শুরু করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ
Next Article
advertisement
West Bengal Weather Update: সামান্য বাড়ল তাপমাত্রা, উত্তরে কুয়াশার দাপট, ফের কি পারদ নামবে? জেনে নিন পূর্বাভাস
সামান্য বাড়ল তাপমাত্রা, উত্তরে কুয়াশার দাপট, ফের কি পারদ নামবে? জেনে নিন পূর্বাভাস
  • সামান্য বাড়ল তাপমাত্রা

  • উত্তরে কুয়াশার দাপট

  • ফের কি পারদ নামবে? জেনে নিন পূর্বাভাস

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement