Mamata Banerjee: ঐতিহাসিক ! SIR মামলায় সুপ্রিম কোর্টে আজ সওয়াল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ! আগ্রহ তুঙ্গে গোটা দেশের
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Mamata Banerjee to appear before Supreme Court over Bengal SIR: আজ পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। শুনানির তালিকায় রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলাও। এ ছাড়া তৃণমূলের অন্য মামলাগুলিরও শুনানি হওয়ার কথা। অতীতে বিরোধী নেত্রী হিসাবে আদালতে সওয়াল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
আবীর ঘোষাল, নয়াদিল্লি: দেশের ইতিহাসে প্রথমবার। এসআইআর মামলায় আজ, বুধবার আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টে সওয়াল করবেন খোদ মুখ্যমন্ত্রী! যদিও বিরোধী নেত্রী হিসাবে এর আগে বেশ কয়েকবার তাঁকে আদালতে সওয়াল করতে দেখা গিয়েছে। কলকাতা ও বালুরঘাটে তিনি আদালতে সওয়াল করেছেন। তবে আজ আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্টে সওয়াল ঘিরে সকলের নজর রয়েছে।
১৯৮৪ সালে কুমারগঞ্জে এক স্কুলের হেড মাস্টারমশাই খুনের ঘটনায় উত্তাল হয় রাজ্য রাজনীতি। যুব কংগ্রেসের তরফে সেই সময় দক্ষিণ দিনাজপুর জেলায় আন্দোলন করা হয়েছিল। সেই আন্দোলনে একাধিক যুব কংগ্রেস কর্মীকে গ্রেফতার করা হয়। সেই সময় আদালতে সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক সময় রাজ্য মন্ত্রীসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের শঙ্কর চক্রবর্তী সেদিনের ঘটনা প্রসঙ্গে বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় আদালতে আমাকে মুভ করতে বলেন। তারপর তিনি নিজে আমার সঙ্গে আদালতে যান। আমাকে বলেন, শঙ্কর দা আমাকে একটা কালো গাউন এনে দিন । আমি খানিকটা অবাক হয়েছিলাম। তারপর তিনি আমাকে বলেন, উনি আইনজীবী হিসাবে ডিগ্রি অর্জন করেছেন। এরপর আদালতে জোর সওয়াল শুরু করেন আইনজীবী শঙ্কর চক্রবর্তীকে নিয়ে। শেষমেষ আদালত গ্রেফতার হওয়া যুব কংগ্রেস কর্মীদের জামিন দেয়।’’
advertisement
advertisement
অপর একটি ঘটনা নিয়েও জোরদার আলোচনা হয়। ১৯৯৩ সালের ২১ জুলাইয়ের ঘটনাকে কেন্দ্র ৪০ জন যুব কংগ্রেস কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করার অভিযোগ ওঠে। সেই মামলায় ১৯৯৬ সালে ৯ জুলাই ব্যাঙ্কশাল কোর্টের ৬ নম্বর চিফ জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে সওয়াল করতে যান মমতা। যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ থেকে আইন পাশ করেন মমতা বন্দোপাধ্যায়।
advertisement
People’s Advocate Vs Devil’s Advocate. pic.twitter.com/D9PUyjkeDY
— All India Trinamool Congress (@AITCofficial) February 3, 2026
আজ, বুধবার শুনানির আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছে তৃণমূল কংগ্রেস । দলের প্রায় সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি গ্রাফিক্স ইমেজ পোস্ট করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, কালো রোব পরে সুপ্রিম কোর্টের সিঁড়ি বেড়ে উঠছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নীচে লেখা, ‘সুপ্রিম কোর্টে এসআইআর-কে চ্যালেঞ্জ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়’।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 04, 2026 8:49 AM IST











