advertisement

Suvendu Adhikari: নন্দীগ্রামে বড় চমক দিয়েছিল তৃণমূল, সেই পবিত্র করকেই জোর ধাক্কা দিলেন শুভেন্দু! প্রচারে নেমেই কী করলেন বিরোধী দলনেতা?

Last Updated:

ভবানীপুরের পাশাপাশি নন্দীগ্রাম কেন্দ্র থেকেও প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী৷ ২০২১ সালে নন্দীগ্রাম কেন্দ্র থেকে জয় পেয়েছিলেন বিরোধী দলনেতা৷

নন্দীগ্রামে ভূমিপুত্রতেই ভরসা মমতার, পাল্টা দিলেন শুভেন্দু৷
নন্দীগ্রামে ভূমিপুত্রতেই ভরসা মমতার, পাল্টা দিলেন শুভেন্দু৷
একদা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ পবিত্র করকে নন্দীগ্রামে প্রার্থী করে বড় চমক দিয়েছিল তৃণমূল কংগ্রেস৷ এবার সেই পবিত্র করের খাসতালুকেই ভাঙন ধরালেন শুভেন্গু অধিকারী৷ শুক্রবার তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ বেশ কয়েকজন তৃণমূল নেতাকর্মী বিজেপি-তে যোগ দিলেন৷
পবিত্র কর নন্দীগ্রামের বয়াল এক নম্বর এলাকার বিজেপি নেতা হিসেবেই পরিচিত ছিলেন৷ শুক্রবার সেই বয়াল এক নম্বর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সহ তৃণমূলের বেশ কয়েকজন নেতাকর্মী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বিজেপি-তে যোগ দিলেন৷
শুক্রবার থেকেই নন্দীগ্রামে ভোটের প্রচার শুরু করেন শুভেন্দু অধিকারী৷ প্রচারে নেমেই তৃণমূলের কয়েকজন স্থানীয় নেতা কর্মীকে বিজেপি-তে যোগদান করালেন বিরোধী দলনেতা৷
advertisement
advertisement
প্রথম দিন নন্দীগ্রামের বিরুলিয়া, হরিপুর, টেঙুয়া সহ বিভিন্ন জায়গায় ভোট প্রচার করেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে তাঁর প্রতিপক্ষ পবিত্র কর সম্পর্কে বলতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘ওঁর সম্পর্কে কোনও কিছু বলব না। যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামের মানুষের আশীর্বাদ নিয়ে হারিয়েছেন, তাঁর অন্য কারও সম্পর্কে মন্তব্য করা ঠিক নয়। শুভেন্দু অধিকারীর নাম আর ছবি থাকবে ইভিএম-এ, আমার বিরোধী প্রার্থীদেরও নাম আর ছবি থাকবে। তারা ঠিক করে দেবে কে উপযুক্ত৷’
advertisement
গত মঙ্গলবার সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন একদা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ নন্দীগ্রামের প্রাক্তন বিজেপি নেতা পবিত্র কর৷ এর কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে নন্দীগ্রাম থেকে প্রার্থী করে তৃণমূল৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
Suvendu Adhikari: নন্দীগ্রামে বড় চমক দিয়েছিল তৃণমূল, সেই পবিত্র করকেই জোর ধাক্কা দিলেন শুভেন্দু! প্রচারে নেমেই কী করলেন বিরোধী দলনেতা?
Next Article
advertisement
পানিহাটিতে বড় মোড়...! আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা? কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী!
আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা? কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী!
  • পানিহাটিতে বড় মোড়...!

  • আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা

  • কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement