advertisement

Accident: ‘অ্যাক্সিডেন্ট নয়, এটা অপরাধ’! মর্মান্তিক মৃত্যু ২৩-এর যুবকের, দ্বারকার দুর্ঘটনায় কাঁদতে কাঁদতে বড় অভিযোগ তুললেন শোকস্তব্ধ মা

Last Updated:

Accident: সম্প্রতি সর্বভারতীয় সংবাদসংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে মৃত যুবকের মা ইন্না মাকান কাঁদতে কাঁদতে জানান, এটি কোনও সাধারণ দুর্ঘটনা নয়, বরং “অপরাধমূলক কাজ৷ সাহিলের মায়ের আরও অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে আগেও একাধিকবার গতির সীমা লঙ্ঘনের অভিযোগ উঠেছে৷

‘অ্যাক্সিডেন্ট নয়, এটা অপরাধ’! মর্মান্তিক মৃত্যু ২৩-এর যুবকের, দ্বারকার দুর্ঘটনায় কাঁদতে কাঁদতে বড় অভিযোগ তুললেন শোকস্তব্ধ মা
‘অ্যাক্সিডেন্ট নয়, এটা অপরাধ’! মর্মান্তিক মৃত্যু ২৩-এর যুবকের, দ্বারকার দুর্ঘটনায় কাঁদতে কাঁদতে বড় অভিযোগ তুললেন শোকস্তব্ধ মা
নয়াদিল্লি: দিল্লির দ্বারকায় পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে ২৩ বছরের যুবকের৷ ঘটনায় এবার কঠোর শাস্তির দাবি জানাল মৃত যুবক সাহিল ধনেশরার মা ইন্না মাকান৷ ছেলের মৃত্যুশোক এখনও কাটিয়ে উঠছচে পারেননি তিনি৷ কাঁদতে কাঁদতেই তাঁর অভিযোগ, এটি কোনও সাধারণ দুর্ঘটনা নয়, বরং “অপরাধমূলক কাজ’’৷
সম্প্রতি সর্বভারতীয় সংবাদসংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে ইন্না মাকান জানান, গত ৩ ফেব্রুয়ারি সাহিল অফিসে যাচ্ছিলেন। অভিযুক্ত কিশোর তার বোনকে নিয়ে স্করপিও গাড়িতে রিল বানানোর উদ্দেশ্যে বেরিয়েছিল।
তিনি বলেন, ‘‘ভিডিওতেই স্পষ্ট দেখা যাচ্ছে কী ভয়ঙ্কর গতিতে গাড়ি চালানো হচ্ছিল। সে উল্টো লেনে গিয়ে বাসের সামনে স্টান্ট করছিল। বাসের বাঁ দিকে একটি ই-রিকশা থাকায় আমার ছেলে ডান দিকে তাকিয়েছিল ফাঁকা জায়গা আছে কি না দেখার জন্য। ঠিক সেই সময় স্করপিওটি মোটরসাইকেলকে ধাক্কা মারে এবং রাস্তার পাশে দাঁড়ানো একটি গাড়িতে আঘাত করে। ধাক্কার পরও চালক ব্রেক কষেনি৷’’
advertisement
advertisement
সাহিলের মায়ের আরও অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে আগেও একাধিকবার গতির সীমা লঙ্ঘনের অভিযোগ উঠেছে৷ তা সত্ত্বেও তার বাবা তাকে গাড়ি চালানো থেকে বিরত রাখেননি। ‘‘লাইসেন্স ছাড়াই গাড়ি চালাচ্ছিল। রিল বানানোর জন্যই তারা বাড়ি থেকে বেরিয়েছিল। আমার সন্তানের মৃত্যু হয়েছে তাদের বিনোদনের জন্য,” বলেন শোকাহত মা৷ তাঁর দাবি, অভিযুক্ত ও তার পরিবারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।
advertisement
ইন্না মাকান আরও জানান, প্রথম ধাক্কার পরও গাড়ির গতি কমানো হয়নি। স্করপিওটি ট্যাক্সিকে ধাক্কা মারে, ট্যাক্সি আবার বাসে গিয়ে লাগে। ঘটনাস্থল থেকে বাসচালক পালিয়ে যান বলে অভিযোগ। পরে সাধারণ মানুষ অভিযুক্তদের ধরে ফেলে। দিল্লি পুলিশ জানিয়েছে, দ্বারকা সাউথের লাল বাহাদুর শাস্ত্রী কলেজের কাছে এই দুর্ঘটনা ঘটে।
advertisement
সকাল প্রায় ১১টা ৫৭ মিনিটে একটি পিসিআর কল পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনটি ক্ষতিগ্রস্ত গাড়ি ও একটি মোটরসাইকেল উদ্ধার করে। সাহিল ধনেশরাকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয় এবং আহত ট্যাক্সিচালককে আইজিআই হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানিয়েছে, লাইসেন্সবিহীন অভিযুক্ত কিশোরকে আটক করে কিশোর বিচার বোর্ডের সামনে তোলা হয়। ১০ ফেব্রুয়ারি ২০২৬-এ তার দশম শ্রেণির বোর্ড পরীক্ষার কথা বিবেচনা করে তাকে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Accident: ‘অ্যাক্সিডেন্ট নয়, এটা অপরাধ’! মর্মান্তিক মৃত্যু ২৩-এর যুবকের, দ্বারকার দুর্ঘটনায় কাঁদতে কাঁদতে বড় অভিযোগ তুললেন শোকস্তব্ধ মা
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত ! বাংলায় কি এর কোনও প্রভাব পড়বে? জেনে নিন
দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত ! বাংলায় কি এর কোনও প্রভাব পড়বে? জেনে নিন
  • দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত !

  • বাংলায় কি এর কোনও প্রভাব পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement