advertisement

Maharashtra News: চিকেন রান্না করে দিতে বায়না!মায়ের নির্মম মারে মৃত ৭ বছরের ছেলে

Last Updated:

মহিলার নৃশংস মারে তাঁর ১০ বছর বয়সি মেয়েও গুরুতর আহত হয়৷ জানা গিয়েছে, মৃত ওই বালকের নাম চিন্ময় ঢুমডে৷ তার মায়ের নাম পল্লবী ঢুমডে৷

News18
News18
মায়ের কাছে মুরগির মাংস রান্না করে দেওয়ার জন্য বায়না করেছিল ভাই-বোন৷ কিন্তু তার জেরে যে মা এতটা নৃশংস হয়ে উঠবেন, তা কল্পনাও করতে পারেনি তারা৷ ছেলে, মেয়ে মাংস রান্না করার জন্য বায়না রুটি বেলার বেলন দিয়ে বেধড়ক মারতে শুরু করেন ওই গৃহবধূ৷
নৃশংস সেই মারের চোটে শেষ পর্যন্ত মৃত্যুই হয় ৭ বছরের ওই বালকের৷ মর্মান্তিক এই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের পালঘরে৷ ছেলের মৃত্যুর পর মেয়েকেও একই ভাবে মারতে শুরু করেন ওই মহিলা৷ ভাই বোনের আর্তনাদে ছুটে আসেন প্রতিবেশীরা৷ তাঁরাই খবর দেন পুলিশে৷ শেষ পর্যন্ত পুলিশ এসে ওই মহিলাকে গ্রেফতার করে৷
মহিলার নৃশংস মারে তাঁর ১০ বছর বয়সি মেয়েও গুরুতর আহত হয়৷ জানা গিয়েছে, মৃত ওই বালকের নাম চিন্ময় ঢুমডে৷ তার মায়ের নাম পল্লবী ঢুমডে৷
advertisement
advertisement
এই ঘটনায় অভিযুক্ত মহিলার বিরুদ্ধে পালগড় থানায় খুনের অভিযোগ দায়ের করেছে পুলিশ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷
অন্য একটি ঘটনায় গত শুক্রবার উত্তর প্রদেশের কনৌজে একটি বিয়েবাড়িতে নিজের দাদু অপমানের প্রতিবাদ করায় এক কিশোরকে নির্মম ভাবে মারধর করে হত্যা করা হয়৷ ওই কিশোরের দাদু বিয়ে বাড়িতে একটি মুরগির মাংসের লেগ পিস চাওয়ায় তাঁকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করতে শুরু করে একদল যুবক৷ এরই প্রতিবাদ করে ওই ব্যক্তির নাতি৷ তখনই তাকে বাইরে নিয়ে গিয়ে ইট দিয়ে বুকে, পিঠে মারতে শুরু করে অভিযুক্ত কয়েকজন যুবক৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Maharashtra News: চিকেন রান্না করে দিতে বায়না!মায়ের নির্মম মারে মৃত ৭ বছরের ছেলে
Next Article
advertisement
BJP Candidate List: ১৫০ ফাইনাল?..কারা হচ্ছেন প্রার্থী? নাড্ডার বাড়িতে পর পর বৈঠক! শুভেন্দু বেরিয়ে বললেন, ‘প্রার্থী তালিকা এবার গৌণ’
কারা হচ্ছেন প্রার্থী? নাড্ডার বাড়িতে পর পর বৈঠক! শুভেন্দু বেরিয়ে বললেন, ‘প্রার্থী তালিকা এবার গৌণ’
  • প্রার্থী তালিকা নিয়ে পর পর নাড্ডার বাড়িতে বৈঠক

  • ১৫০ আসনের প্রার্থী তালিকা নিয়ে প্রথমে আলোচনা

  • বৃৃহস্পতিবার সন্ধে বেলা মোদির নেতৃত্ব বৈঠক

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement