South 24 Parganas News: বজবজে তেলের ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ! প্রাণ হারাল এক নাবালক, আশঙ্কাজনক আরও এক
- Reported by:Nawab Ayatulla Mallick
- Published by:Sneha Paul
Last Updated:
South 24 Parganas News: দক্ষিণ ২৪ পরগনার বজবজে ভয়াবহ ঘটনা। তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণের জেরে একজনের মৃত্যু হয়েছে, জখম আরও এক। তদন্তে নেমেছে পুলিশ।
বজবজ, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিকঃ বজবজে তেলের ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ। মৃত্যু হয়েছে ১ জনের, আহত আরও ১। এই ঘটনায় জোর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এদিন ওই তেলের ট্যাঙ্কার মেরামতের সময় ঘটনাটি ঘটে। উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন, কাজ চলাকালীন বিপত্তি বাঁধে। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে চারপাশ।
এদিন তেলবাহী ট্যাঙ্কারটিতে ঝালাইয়ের কাজ চলছিল। সেই সময়ই ঘটে বিপত্তি। বর্তমানে ঘটনাস্থলে পৌঁছেছে বজবজ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার বজবজের এই কারখানায় সাধারণত খালি তেলবাহী ট্যাঙ্কারগুলি ঝালাই করা হয়। বৃহস্পতিবার দুপুরে ওই গ্যারেজে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে ঝালাইয়ের কাজ চলছিল। সেই সময় সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে।
আরও পড়ুনঃ বাগদা থানার পুলিশের ধুন্ধুমার অভিযান! দেশি আগ্নেয়াস্ত্র সহ গুলি উদ্ধার, গ্রেফতার ১
বিস্ফোরণের তীব্রতায় গ্যারেজের ছাদের একাংশ উড়ে যায়। গুরুতর আহত হয় এক নাবালক সহ ২ জন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বজবজ থানার পুলিশ। দুই আহতকে উদ্ধার করে ২ নম্বর ওয়ার্ডের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা নাবালককে মৃত বলে ঘোষণা করেন। অপর আহত ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
advertisement
advertisement
কী করে এই বিস্ফোরণ ঘটল, এই গ্যারেজে বাণিজ্যিক গ্যাসের পাশাপাশি রান্নার গ্যাস সিলিন্ডারও ব্যবহার করে ঝালাইয়ের কাজ হত কিনা সবকিছুই খতিয়ে দেখছে পুলিশ। সমস্ত ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সবদিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঘটনার পর স্থানীয়রা সেখানে ছুটে যান। সেখানে দেখা যায়, পরপর বেশ কয়েকটি তেলের ট্যাঙ্কার দাঁড়িয়ে রয়েছে। চারিদিকে ছড়িয়েছিটিয়ে পড়ে রয়েছে আরও অনেক সামগ্রী। ঘটনাস্থলে ভিড় করেছেন অনেকে।
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Mar 12, 2026 4:59 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: বজবজে তেলের ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ! প্রাণ হারাল এক নাবালক, আশঙ্কাজনক আরও এক










