advertisement

Meghalaya Couple Missing Update: উদ্ধার স্বামীর দেহ, এখনও নিখোঁজ স্ত্রী! মেঘালয়ে হনিমুনে গিয়ে সর্বনাশই হল ইনদওরের দম্পতির?

Last Updated:

রাজা রঘুবংশীর পরিবার পরিবহণ ব্যবসার সঙ্গে যুক্ত৷ গত ১১ মে রাজা এবং সোনমের বিয়ে হয়৷ ২০ মে মেঘালয়ের উদ্দেশে রওনা দেন তাঁরা৷

ইন্দৌরের নিখোঁজ দম্পতি সোনম এবং রাজা৷
ইন্দৌরের নিখোঁজ দম্পতি সোনম এবং রাজা৷
এক সপ্তাহেরও বেশি নিখোঁজ থাকার পর অবশেষে মেঘালয়ে উদ্ধার হল মধ্যপ্রদেশের দম্পতির মধ্যে একজনের সংবাদসংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, সোমবারই রাজা রঘুবংশীর দেহ উদ্ধার করেছে পুলিশ৷ ইতিমধ্যেই সেই দেহ চিহ্নিত করেছেন মৃতের ভাই বিপিন রঘুবংশী৷ এখনও নিখোঁজ রাজার স্ত্রী সোনম৷
মধ্যপ্রদেশের ইনদওরের বাসিন্দা রাজা এবং সোনম বিয়ের পর গত ২০ মে মেঘালয়ে মধুচন্দ্রিমা কাটাতে রওনা দিয়েছিলেন৷ গত ২৩ মে চেরাপুঞ্জিতে বেড়াতে যাওয়ার পরই ওই দম্পতি রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যান ৷ তাঁদের ব্যাগ, ভাড়া করা স্কুটি তল্লাশিতে উদ্ধার হলেও সোনম অথবা রাজার খোঁজ মিলছিল না৷
ইনদওরের ডেপুটি পুলিশ কমিশনার রাজেশকুমার ত্রিপাঠী সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, মেঘালয় পুলিশ সোমবার রাজা রঘুবংশীর দেহ উদ্ধার করে ৷ রাজার ভাই বিপিন রঘুবংশী দাদার দেহ শনাক্ত করেছেন৷ যদিও কবে অথবা কীভাবে রাজার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের পরই জানা যাবে৷
advertisement
advertisement
রাজা রঘুবংশীর পরিবার পরিবহণ ব্যবসার সঙ্গে যুক্ত৷ গত ১১ মে রাজা এবং সোনমের বিয়ে হয়৷ ২০ মে মেঘালয়ের উদ্দেশে রওনা দেন তাঁরা৷
ওই দম্পতি নিখোঁজ হওয়ার পর তাঁদের পরিবারের পক্ষ থেকে আশঙ্কা করা হয়, সম্ভবত রাজা এবং সোনমকে অপহরণ করা হয়েছে৷ দম্পতিকে উদ্ধার করতে সেনার সাহায্য নেওয়ারও দাবি জানিয়েছিল রাজা এবং সোনমের পরিবার৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Meghalaya Couple Missing Update: উদ্ধার স্বামীর দেহ, এখনও নিখোঁজ স্ত্রী! মেঘালয়ে হনিমুনে গিয়ে সর্বনাশই হল ইনদওরের দম্পতির?
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement