advertisement

Biren Singh: পদত্যাগপত্র তৈরি, পথ আটকালেন সমর্থকরা! মণিপুরে চরম নাটক, ইস্তফা দিলেন না বীরেন সিং

Last Updated:

এই খবর সামনে আসতেই রাস্তায় নেমে পড়েন বীরেন সিংয়ের সমর্থকরা৷ রাজ ভবনে যাওয়ার পথে বীরেন সিংয়ের কনভয়ও আটকানোর চেষ্টা করেন তাঁরা৷

মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের এই পদত্যাগপত্রের ছবিই ছড়িয়ে পড়েছে৷
মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের এই পদত্যাগপত্রের ছবিই ছড়িয়ে পড়েছে৷
ইম্ফল: জল্পনাই সার৷ মণিপুরের মুখ্যমন্ত্রীর পদ থেকে তিনি ইস্তফা দিচ্ছেন না বলে জানিয়ে দিলেন বীরেন সিং৷ এ দিন দুুপুরেই রাজ ভবনে গিয়ে মণিপুরের রাজ্যপালের সঙ্গে দেখা করার কথা ছিল বীরেন সিংয়ে৷ এই সাক্ষাৎকে কেন্দ্র করেই মুখ্যমন্ত্রীর ইস্তফার জল্পনা ছড়িয়েছিল৷
যদিও মুখ্যমন্ত্রীর ইস্তফার খবর ছড়িয়ে পড়তেই রাস্তায় নেমে বীরেন সিংকে রাজ ভবন যাওয়া থেকে বিরত করেন তাঁর সমর্থকরা৷ তৈরি হয় নাটকীয় পরিস্থিতি৷ এর পরেই ট্যুইট করে বীরেন সিং জানিয়ে দেন, তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিচ্ছেন না৷
ট্যুইটারে বীরেন সিং লেখেন, ‘এই কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমি স্পষ্ট করে দিতে চাই, মুখ্যমন্ত্রীর পদ থেকে আমি ইস্তফা দিচ্ছি না৷’
advertisement
advertisement
গত প্রায় মাস দুয়েক ধরে অশান্ত হয়ে রয়েছে মণিপুর৷ গোষ্ঠী সংঘর্ষে প্রাণ গিয়েছে অসংখ্য মানুষের, ব্যাহত হয়েছে স্বাভাবিক জীবনযাপন৷ অশান্তিতে লাগাম টানতে নামাতে হয়েছে সেনা৷ এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর দিকেই আঙুল উঠতে শুরু করেছিল৷ দিন কয়েক আগেই দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন বীরেন সিং৷ তার পর বৃহস্পতিবার নতুন করে অশান্তিতে আরও তিন জনের মৃত্যু এবং পাঁচ জন আহত হন৷ এই ঘটনার পরেই বীরেন সিংয়ের সঙ্গে রাজ্যপালের সাক্ষাতের খবর প্রকাশ্যে আসতেই মুখ্যমন্ত্রীর ইস্তফার জল্পনা ছড়ায়৷
advertisement
এই খবর সামনে আসতেই রাস্তায় নেমে পড়েন বীরেন সিংয়ের সমর্থকরা৷ রাজ ভবনে যাওয়ার পথে বীরেন সিংয়ের কনভয়ও আটকানোর চেষ্টা করেন তাঁরা৷ মুখ্যমন্ত্রীকে পদত্যাগ না করার জন্য অনুরোধ করতে থাকেন মহিলা সমর্থকরাও৷ কালো পোশাক পর পুরুষ এবং মহিলারা মুখ্যমন্ত্রীর বাসভবনের গেটের সামনে বসে পড়েন৷ যাতে মুখ্যমন্ত্রী বেরিয়ে রাজ ভবনে যেতে না পারেন৷ মণিপুরকে বিভক্ত করা যাবে না, সরকারের পতন মেনে নেওয়া হবে না, মণিপুরে রাষ্ট্রপতি শাসন চলবে না- এরকম স্লোগানও দিতে থাকেন বীরেন সিংয়ের সমর্থকরা৷
advertisement
এমন খবরও পাওয়া যায় যে মুখ্যমন্ত্রী তাঁর পদত্যাগ পত্রও লিখে ফেলেছিলেন৷ পরে তা ছিঁড়ে ফেলা হয়৷ সেই ছিঁড়ে ফেলা পদত্যাগপত্রের ছবিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে৷ পরে দলের মহিলা নেত্রীরা সমর্থকদের আশ্বস্ত করে বলেন, মুখ্যমন্ত্রী পদত্যাগ করবেন না৷ এর পরেই মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে থেকে ভিড়ি ফাঁকা হয়৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Biren Singh: পদত্যাগপত্র তৈরি, পথ আটকালেন সমর্থকরা! মণিপুরে চরম নাটক, ইস্তফা দিলেন না বীরেন সিং
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement