advertisement

Man Performs Surgery on Himself: ডাক্তার দেখিয়ে কাজ হয়নি, ইউটিউব দেখে নিজেই নিজের পেট কাটলেন যুবক! কী হল তার পর?

Last Updated:

বাজার থেকে অস্ত্রোপচার করার ছুরি, কাঁচি, সুচ কেনেন তিনি৷ এর পর পেটে এই অবশ করার ইঞ্জেকশন দিয়ে নিজের পেট কেটে অস্ত্রোপচার করেন৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
বৃন্দাবন: ডাক্তার দেখিয়েও পেটে ব্যথা কমেনি৷ তাই নিজেই নিজের পেট কেটে অস্ত্রোপচার করলেন এক যুবক৷ ইউটিউবে অস্ত্রোপচারের ভিডিও দেখেই এই কাণ্ড ঘটান তিনি৷
অবাক করে দেওয়ার মতো এমনই ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের বৃন্দাবনে৷ ৩২ বছর বয়সি ওই যুবকের নাম রাজা বাবু৷ তিনি বৃন্দাবনের সুনরাখ গ্রামের বাসিন্দা৷ আপাতত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি৷
advertisement
এনডিটিভি-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ইউটিউবে ভিডিও দেখে মথুরার বাজার থেকে অস্ত্রোপচার করার ছুরি, কাঁচি, সুচ কেনেন তিনি৷ এর পর পেটে এই অবশ করার ইঞ্জেকশন দিয়ে নিজের পেট কেটে অস্ত্রোপচার করেন৷ নিজের বাড়ির একটি ঘরেই এই ঘটনা ঘটান রাজা বাবু৷ অস্ত্রোপচার শেষে ১১টি সেলাই দিয়ে কাটা পেট জোড়াও লাগান তিনি৷
advertisement
কিন্তু অবশ ভাব কাটতেই পেটের কাটা জায়গায় তীব্র যন্ত্রণা অনুভব করেন ওই যুবক৷ তাঁর চিৎকারে ছুটে এসে ঘটনার কথা জানতে পারেন বাড়ির অন্যান্য সদস্যরা৷ এর পরই তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন রাজা বাবু৷
জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই পেটে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল ওই ব্যক্তির৷ ডাক্তার দেখিয়েও লাভ হয়নি৷ যন্ত্রণা সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত নিজেই নিজের অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেয় ওই যুবক৷ তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন, বহু বছর ধরেই অ্যাপেন্ডিসাইটিসের যন্ত্রণায় ভুগছেন রাজাবাবু৷ ১৪ বছর বয়সে পেটে অস্ত্রোপচারও হয় তাঁর৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Man Performs Surgery on Himself: ডাক্তার দেখিয়ে কাজ হয়নি, ইউটিউব দেখে নিজেই নিজের পেট কাটলেন যুবক! কী হল তার পর?
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ৩ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ৩ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ৩ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • শুক্রবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement