advertisement

Mahua Moitra: সিবিআই-ইডি প্রধানের মেয়াদ বৃদ্ধি, অধ্যাদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা মহুয়া মৈত্রের

Last Updated:

সিবিআই এবং ইডি প্রধানদের মেয়াদ বৃদ্ধির অধ্যাদেশে রবিবার সই করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Mahua Moitra)৷

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷
#কলকাতা: সিবিআই এবং ইডি প্রধানদের মেয়াদ বৃদ্ধি করতে জারি করা কেন্দ্রীয় অর্ডিন্যান্সকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷ এ দিন ট্যুইটারে নিজেই এই খবর জানিয়েছেন তৃণমূল সাংসদ৷ মহুয়ার দাবি, কেন্দ্রীয় সরকারের এই অধ্যাদেশ সুপ্রিম কোর্টেরই রায়ের পরিপন্থী৷
সিবিআই এবং ইডি প্রধানদের মেয়াদ দু' বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর করার জন্য গত রবিবার অধ্যাদেশ জারি করে কেন্দ্রীয় সরকার৷ কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী শিবির৷ তার পরেও অবশ্য র, আইবি-র প্রধান এবং প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র সচিবদের মেয়াদ বাড়িয়েছে কেন্দ্র৷ এই আমলাদের কার্যকালের মেয়াদও দু' বছর করে বাড়ানো হয়েছে৷
advertisement
advertisement
সিবিআই এবং ইডি প্রধানদের মেয়াদ বৃদ্ধির অধ্যাদেশে রবিবার সই করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ বিশেষত ইডি প্রধান সঞ্জয়কুমার মিশ্রের মেয়াদ বৃদ্ধি নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে৷ ২০১৮ সালে ইডি প্রধানের দায়িত্ব নেন সঞ্জয়কুমার মিশ্র৷ ২০২০ সালের নভেম্বর মাসে সঞ্জয়কুমার মিশ্রের মেয়াদ শেষ হওয়ার সময় এক বছরের জন্য তাঁর মেয়াদ বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার৷
advertisement
কেন্দ্রের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সেই সময়ও সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল৷ শীর্ষ আদালত রায় দিতে গিয়ে জানিয়েছিল, মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল না হলেও ভবিষ্যতে আর সঞ্জয়কুমার মিশ্রের মেয়াদ বৃদ্ধি চলবে না৷ সুপ্রিম কোর্টের এই নির্দেশিকার কথা উল্লেখ করেই সম্ভবত মহুয়া মৈত্র দাবি করেছেন, কেন্দ্রের অধ্যাদেশ শীর্ষ আদালতের রায়ের পরিপন্থী৷
advertisement
সুপ্রিম কোর্টের বিচারপতি এল এন রাওয়ের নেতৃত্বাধীন বেঞ্চ আরও জানিয়েছিল, ব্যতিক্রমী ক্ষেত্রেই এ ভাবে ইডি প্রধানের মতো পদে থাকা কারও মেয়াদ বৃদ্ধি করা উচিত৷ শীর্ষ আদালত এই নির্দেশ দিলেও সিবিআই, ইডি প্রধানের মেয়াদ বাড়িয়েছে কেন্দ্র৷ তাও একবারে তিন বছরের জন্য৷ ইডি প্রধানের পদে গত সোমবার সঞ্জয়কুমার মিশ্রের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল৷ তার আগের দিনই অধ্যাদেশ জারি করে কেন্দ্রীয় সরকার৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mahua Moitra: সিবিআই-ইডি প্রধানের মেয়াদ বৃদ্ধি, অধ্যাদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা মহুয়া মৈত্রের
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement