advertisement

দুবাইতে আটকে মহাকাল মন্দিরের পুরোহিত, দেশে উদ্বেগে পরিবার, প্রশাসনিক সাহায্যের আর্জি

Last Updated:

Israel War Situation: মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল এবং আমেরিকা-র মধ্যে বাড়তে থাকা উত্তেজনার কারণে দুবাইতে আটকে অনেক ভারতীয়। সেই তালিকায় রয়েছেন মহাকাল মন্দির-এর পুরোহিত।

News18
News18
মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল এবং আমেরিকা-র মধ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রভাব এবার উপসাগরীয় অঞ্চলেও পড়েছে। উভয় পক্ষের বিমান হামলা ও পাল্টা আক্রমণের ঘটনা চলছেই। এর জেরে দুবাইতেও পরিস্থিতি ক্রমশ অস্বাভাবিক হয়ে উঠেছে। এর সরাসরি প্রভাব পড়েছে সেখানে থাকা ভারতীয়দের ওপর। মধ্যপ্রদেশের ১০০-র বেশি মানুষ এই সংকটে আটকে পড়েছেন। দুবাই ও শারজাহ বিমানবন্দরে বহু যাত্রী আটকে আছেন, যাদের মধ্যে ইন্দোর, ভোপাল, গোয়ালিয়র এবং উজ্জয়িনীসহ বিভিন্ন জায়াগার মানুষ রয়েছেন। সবাই নিরাপদে দেশে ফেরার অপেক্ষায়।
আতঙ্ক ও উদ্বেগের পরিস্থিতিতে আটকে পড়াদের মধ্যে রয়েছেন উজ্জয়িনীর মহাকাল মন্দির-এর পুরোহিত বিকাশ শর্মা। তিনি একটি জ্যোতিষ সম্মেলনে যোগ দিতে দুবাই গিয়েছিলেন এবং বুর্জ খলিফা এলাকার কাছে ছিলেন। ফ্লাইট বাতিল হওয়ায় তিনি সেখানে আটকে যান। তার পরিবার প্রশাসনের কাছে দ্রুত নিরাপদ প্রত্যাবর্তনের দাবি জানিয়েছে। পরিস্থিতি যত জটিল হচ্ছে ততই উদ্বেগ বাড়ছে বিকাশ শর্মার পরিবারের।
advertisement
জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি রাতে বিকাশ ভারতে ফেরার জন্য বিমানে উঠেছিলেন। প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষার পর হামলার সতর্কবার্তার কারণে ফ্লাইট বাতিল করা হয়। এরপর দুবাই ছাড়াও শারজাহ ও আবু ধাবি বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। হঠাৎ এই পরিস্থিতিতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই বিমানবন্দরে আটকে যান। বিকাশও সেখানেই রয়েছেন।
advertisement
advertisement
রবিবার ভিডিও কলে বিকাশ তার পরিবারকে জানান, সেখানে কারফিউয়ের মতো অবস্থা চলছে এবং বেশিরভাগ মানুষ ঘরের ভেতরেই রয়েছেন। বিমানবন্দর কবে খুলবে, তা নিয়ে কোনো নিশ্চিত খবর নেই। এই অনিশ্চয়তার মধ্যে ভারতে থাকা পরিবারগুলিও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রার্থনা করছে। একইসঙ্গে দাবি জানাচ্ছে প্রশাসনিক সাহায্যের।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দুবাইতে আটকে মহাকাল মন্দিরের পুরোহিত, দেশে উদ্বেগে পরিবার, প্রশাসনিক সাহায্যের আর্জি
Next Article
advertisement
Amit Shah on Abhishek Banerjee: 'এবার তৃণমূলকে ভোট দিলে বাংলায় ভাইপোর শাসন শুরু হবে!' শাহের নিশানায় অভিষেক
'এবার তৃণমূলকে ভোট দিলে বাংলায় ভাইপোর শাসন শুরু হবে!' শাহের নিশানায় অভিষেক
  • তৃণমূলকে ভোট দিলে এবার বাংলায় ভাইপোর শাসন৷

  • মথুরাপুরের সভা থেকে দাবি অমিত শাহের৷

  • মমতার পাশাপাশি অভিষেককেও নিশানা শাহের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement