advertisement

মধ্যবিত্তের হেঁশেলে কোপ, দাম বাড়ল ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম

Last Updated:

মধ্যবিত্তের হেঁশেলে কোপ ৷ ফের দাম বাড়ল ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম ৷ সিলিন্ডার প্রতি ২ টাকা ৭১ পয়সা বেড়েছে ভর্তুকিযুক্ত গ্যাসের দাম ৷ শনিবার মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে নতুন দাম ৷

#নয়াদিল্লি: মধ্যবিত্তের হেঁশেলে কোপ ৷ ফের দাম বাড়ল ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম ৷ সিলিন্ডার প্রতি ২.৭১ টাকা করে বেড়েছে ভর্তুকিযুক্ত গ্যাসের দাম ৷ শনিবার মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে নতুন দাম ৷ এই নিয়ে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম বেড়ে হল ৪৯৩.‌৫৫ টাকা ৷
শুক্রবার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন(আইওসি)-র তরফ থেকে একটি বিবৃতি পেশ করা হয়েছে ৷ সেই বিবৃতেই গ্যাসের দাম বৃদ্ধির নির্দেশিকা জারি করা হয়েছে ৷
অন্যদিকে, ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দামও বেশ কিছুটা বেড়েছে ৷ ভর্তুকিহীন এলপিজির দাম বাড়ল ৫৭.৫ টাকা অর্থাৎ ভর্তুকিহীন এলপিজির দাম বেড়ে দাঁড়াল ৭৮১.৫ টাকা ৷
advertisement
দিনকে দিন বাড়ছে গ্যাসের দাম ৷ দেশ অগ্রগতির পথে এগোচ্ছে ৷ দেশের শাসক দল এমন একটি স্লোগান তোলে ঠিকই ৷ কিন্তু দেশের বেশিরভাগ মানুষই আজও দারিদ্র সীমার নিচে ৷ সেক্ষেত্রে ৫০০ টাকা খরচ করে রান্নার গ্যাস কেনাটা তাদের কাছে বিলাসিতার সমান ৷ এমন একটি দাবি নিয়েই সরব হয়েছে বিরোধী দলগুলি ৷
advertisement
প্রসঙ্গত, ভর্তুকিযুক্ত গ্যাস কেনার পর গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা পড়ে ৷ সেই টাকার পরিমাণও বেশ কিছুটা বাড়ানো হয়েছে ৷ এতদিন অবধি সিলিন্ডার প্রতি মিলত মাত্র ২০৪.৯৫ টাকা ৷ কিন্তু জুলাই থেকে সেই ভর্তুকির পরিমাণটাও বেড়ে দাঁড়িয়েছে ২৫৭.৭৪ টাকা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মধ্যবিত্তের হেঁশেলে কোপ, দাম বাড়ল ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement