advertisement

Kashmir Attack: আরও একটা পুলওয়ামা করার চেষ্টা? কাশ্মীরে শহিদ ৫ জওয়ান, এখনও চলছে গুলির লড়াই

Last Updated:

Kashmir Attack: গোটা এলাকা ঘিরে রেখে তল্লাশি চালানো হচ্ছে। রাজৌরি পুঞ্চ জাতীয় সড়ক হাই অ্যালার্টে জারি করা হয়েছে।

কাশ্মীরে মারাত্মক কাণ্ড
কাশ্মীরে মারাত্মক কাণ্ড
কাশ্মীর: পুলওয়ামা ধাঁচে ফের সেনা কনভয়ে হামলা কাশ্মীরে। বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে দুটি মিলিটারে ট্রাকে হামলা চালায় জঙ্গিরা। জঙ্গি হামলায় এখনও পর্যন্ত ৫ জন জওয়ান শহিদ হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন জওয়ান। সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা। শুক্রবার সকালেও জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই জারি রয়েছে। রাত থেকেই ডেরা কি গলি ও তার আশপাশের এলাকায় যৌথ বাহিনী জঙ্গিদের সন্ধানে অভিযান চালাচ্ছিল।
গোটা এলাকা ঘিরে রেখে তল্লাশি চালানো হচ্ছে। রাজৌরি পুঞ্চ জাতীয় সড়ক হাই অ্যালার্টে জারি করা হয়েছে। জানা গিয়েছে, মিলিটারি ট্রাকে ৪৮ রাষ্ট্রীয় রাইফেলস-র জওয়ানরা ছিলেন। জম্মুর প্রতিরক্ষা বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, বুধবার রাত থেকে সেনা ও পুলিশের যৌথ অভিযান শুরু হয়েছিল ডেরা কি গলি এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যায় জঙ্গিদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ শুরু হয় যৌথ বাহিনীর। তার আগে বৃহস্পতিবার বিকেল ৫টা ৪৫ মিনিট নাগাদ জঙ্গিরা সেনার দু’টি গাড়ির উপর হামলা চালায়। ওই দুই গাড়িতে করে যৌথ অভিযানের এলাকা নিয়ে আসা হচ্ছিল সেনাকর্মীদের। রাস্তাতেই জঙ্গিরা তাঁদের উপর হামলা চালায়।
advertisement
advertisement
জানা গিয়েছে, রাজৌরি এলাকায় কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর পায় ভারতীয় সেনা। সেইমতো অপারেশনেও নামে তারা। কিন্তু সেখানে আগের থেকেই ফাঁদ পেতে রেখেছিল জঙ্গিরা। রাস্তায় দু পাশে রাইফেল থেকে গাড়ি লক্ষ্য করে একের পর এক গুলি চালায় একাধিক জঙ্গিরা। সেই হামলাতেই শহিদ হন তিন জন ভারতীয় জওয়ান।
advertisement
গত মাসে রাজৌরির কালাকোটে সেনা ও বিশেষ সন্ত্রাসবিরোধী অভিযানে দুই ক্যাপ্টেন সহ পাঁচ সেনা শহিদ হন। গত কয়েক বছর ধরে এই অঞ্চলটি সন্ত্রাসবাদীদের ঘাঁটি ও সেনাবাহিনীর উপর হামলার অন্য়তম স্থান হয়ে উঠেছে। চলতি বছরের এপ্রিল ও মে মাসে রাজৈরি-পুঞ্চ অঞ্চলে জোড়া হামলায় শহিদ হন ১০ জওয়ান।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Kashmir Attack: আরও একটা পুলওয়ামা করার চেষ্টা? কাশ্মীরে শহিদ ৫ জওয়ান, এখনও চলছে গুলির লড়াই
Next Article
advertisement
Bhuvneshwar Kumar: ২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
  • ২০০ উইকেট ভুবনেশ্বর কুমারের

  • আইপিএলের প্রথম পেসার হিসাবে ২০০ উইকেট নিলেন ভুবনেশ্বর

  • এই নজির আর কোনও ফাস্ট বোলারের নেই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement