advertisement

BJP MLA Munirathna: গণধর্ষণের পর মুখে প্রস্রাব, শরীরে বিষ ইঞ্জেকশন! বিজেপি বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দলেরই মহিলা কর্মীর

Last Updated:

সিনেমার প্রোডিউসার হিসেবে খ্যাত মুনিরত্ন কর্ণাটকের রাজারহেশ্বরী কেন্দ্র থেকে চার বার বিধায়ক নির্বাচিত হয়েছেন৷ বর্তমানেও তিনি ওই কেন্দ্রের বিধায়ক৷

অভিযুক্ত বিজেপি বিধায়ক মুনিরত্ন৷
অভিযুক্ত বিজেপি বিধায়ক মুনিরত্ন৷
কর্ণাটকের বিজেপি বিধায়ক মুনিরত্ন এবং তাঁর সঙ্গীদের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ আনলেন ৪০ বছর বয়সি এক মহিলা৷ শুধু গণধর্ষণ নয়, নির্যাতনের পর তাঁর মুখে প্রস্রাব করার পাশাপাশি শরীরে ইঞ্জেকশন দিয়ে মারণ ভাইরাস ঢুকিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন নির্যাতিতা৷ বিজেপি বিধায়কের বিরুদ্ধে ওঠা এই অভিযোগের কথা জানিয়েছে কর্ণাটক পুলিশ৷
সিনেমার প্রোডিউসার হিসেবে খ্যাত মুনিরত্ন কর্ণাটকের রাজারহেশ্বরী কেন্দ্র থেকে চার বার বিধায়ক নির্বাচিত হয়েছেন৷ বর্তমানেও তিনি ওই কেন্দ্রের বিধায়ক৷
অভিযোগকারিণী মহিলা বিজেপি-রই একজন দলীয় কর্মী৷ মঙ্গলবার আরএমসি ইয়ার্ড থানায় দলের বিধায়ক মুনিরত্নের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেন৷ নির্যাতিতার অভিযোগ, গত বছর ১১ জুন বিধায়কের মাথিকেরের অফিসে এই ঘটনা ঘটে৷ বিধায়কের সঙ্গীরাই একটি গাড়িতে করে তাঁকে সেখানে নিয়ে গিয়েছিলেন বলে অভিযোগপত্রে জানিয়েছেন ওই নির্যাতিতা৷
advertisement
advertisement
নির্যাতিতার অভিযোগ, ওই অফিসে পৌঁছনোর পরই বিজেপি বিধায়ক এবং তাঁর দুই সঙ্গী মিলে তাঁকে নগ্ন হতে বাধ্য করেন৷ এর পর মুনিরত্ন তাঁর দুই সঙ্গীকে তাঁকে ধর্ষণ করার নির্দেশ দেন বলে অভিযোগ নির্যাতিতার৷ বাধা দিলে তাঁর ছেলের প্রাণহানির হুমকিও দেওয়া হয় বলে দাবি করেছেন নির্যাতিতা৷
নির্যাতিতা আরও অভিযোগ করেন, বিধায়কের দুই সঙ্গী তাঁকে গণধর্ষণ করার পর মুনিরত্ন এগিয়ে এসে তাঁর মুখে প্রস্রাব করে দেন৷ এর পর আরও এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ঘরে ঢুকে বিধায়কের হাতে একটি সাদা বাক্স তুলে দেন৷ এর পরই ওই সাদা বাক্স থেকে একটি সিরিঞ্জ বের করে তাঁর শরীরে ইঞ্জেকশন দিয়ে দেন বিজেপি বিধায়ক মুনিরত্ন৷
advertisement
নির্যাতিতা দাবি করেছেন, কাউকে কিছু জানালে তাঁর পরিবারের ক্ষতি করার হুমকি দেন বিজেপি বিধায়ক৷ বিধায়কের তিন সঙ্গীকে ইতিমধ্যেই চিহ্নিত করেছে পুলিশ৷ চতুর্থ অভিযুক্তের পরিচয় এখনও জানা যায়নি৷
জানুয়ারি মাসে ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করা হলে তাঁর শরীরে একটি দুরারোগ্য ভাইরাসের খোঁজ মেলে৷ ওই মহিলার আশঙ্কা, বিধায়ক তাঁকে যে ইঞ্জেকশন দিয়েছিলেন তার থেকেই এই ভাইরাস তাঁর শরীরে প্রবেশ করেছে৷ গত ১৯ মে নিজের শারীরিক অবস্থার জেরে অবসাদগ্রস্ত হয়ে ওই মহিলা কয়েকটি ঘুমের ওষুধ খেয়ে নেন৷ এর পরই গোটা বিষয়টি পুলিশ জানতে পারে৷ যদিও অভিযুক্ত বিজেপি বিধায়ক মুনিরত্নের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷
advertisement
মহিলার দাবি, এর আগে মিথ্যে মামলা করে তাঁকে জেল খাটিয়েছেন৷ জেল মুক্তির পরে বিধায়কের সঙ্গীরা তাঁকে আশ্বস্ত করেন যে মুনিরত্ন তাঁর বিরুদ্ধে চলা মামলা প্রত্যাহার করে নেবেন৷ মামলা প্রত্যাহারের টোপ দিয়েই তাঁকে বিজেপি বিধায়কের অফিসে নিয়ে যাওয়া হয় বলে দাবি নির্যাতিতার৷
বিধায়ক এবং তাঁর সঙ্গীদের বিরুদ্ধে গণধর্ষণ, অন্যের শরীরে অসাধু উদ্দেশ্যে জীবনহানিকর রোগের সংক্রমণ ছড়িয়ে দেওয়া, অপরাধমূলক ষড়যন্ত্র সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
BJP MLA Munirathna: গণধর্ষণের পর মুখে প্রস্রাব, শরীরে বিষ ইঞ্জেকশন! বিজেপি বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দলেরই মহিলা কর্মীর
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে ! দক্ষিণবঙ্গে উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে ! দক্ষিণবঙ্গে উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে !

  • দক্ষিণবঙ্গে উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া?

  • রবিবার থেকে মঙ্গলবার ফের রাজ্যে বৃষ্টির স্পেল শুরু হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement