advertisement

Karnataka Accident: পথ কুকুরের তাড়া, দ্রুত পালাতে গিয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু! ফের প্রশ্ন তুলে দিল কর্ণাটকের ঘটনা

Last Updated:

মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে কর্ণাটকের বেলাগাভি জেলার আঠানি থানা এলাকায়৷ মৃত ওই ব্যক্তির নাম বিশ্বনাথ শিরোল (৪৪)৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
পথকুকুরদের উপদ্রব নিয়ে কড়া অবস্থান নিয়ে সুপ্রিম কোর্ট৷ পথকুকুরদের আক্রমণ নিয়ে এই উদ্বেগ যে একেবারেই অমূলক নয় ফের তার প্রমাণ মিলল কর্ণাটকে৷ অভিযোগ, রাস্তায় একটি কুকুর তাড়া করায় দ্রুত গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির৷
মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে কর্ণাটকের বেলাগাভি জেলার আঠানি থানা এলাকায়৷ মৃত ওই ব্যক্তির নাম বিশ্বনাথ শিরোল (৪৪)৷ কুকুর তাড়া করায় দ্রুত পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির দেওয়ালে গিয়ে ধাক্কা মারে ওই ব্যক্তির মোটরসাইকেল৷ গত ১৫ জানুয়ারি এই দুর্ঘটনা ঘটলেও সিসিটিভি ফুটেজ দেখার দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে পারে পুলিশ৷
পুলিশ এবং স্থানীয়রা প্রথমে ভেবেছিল, এটিও সাধারণ কোনও একটি মোটরসাইকেল দুর্ঘটনা৷ কিন্তু সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে গিয়ে পুলিশ দেখে, দুর্ঘটনার ঠিক আগে বিশ্বনাথ শিরোলের মোটরসাইকেলকে ধাওয়া করে একটি পথকুকুর৷ যা দেখে ঘাবড়ে যান ওই ব্যক্তি৷ কুকুরের কামড় থেকে বাঁচতে দ্রুত মোটরসাইকেল চালানোর চেষ্টা করেন তিনি৷ তখনই নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির দেওয়ালে গিয়ে ধাক্কা মারে তাঁর মোটরসাইকেলটি৷ যার ফলে গুরুতর আঘাত লাগে তাঁর৷ হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি৷
advertisement
advertisement
দুর্ঘটনায় মৃত বিশ্বনাথ শিরোলের পরিবার জানিয়েছে, আগেও একবার বিশ্বনাথকে কুকুর কামড়েছিল৷ তার পর থেকেই কুকুরকে প্রবল ভয় পেতেন ওই ব্যক্তি৷ পরিবারের একমাত্র উপার্জনকারীও ছিলেন তিনি৷ স্ত্রী ছাড়াও বিশ্বনাথ শিরোলের তিমটি সন্তান রয়েছে৷
এই দুর্ঘটনার খবর জানাজানি হতেই ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা৷ তাঁদেরও অভিযোগ, পথকুকুরদের উপদ্রব দিন দিন বেড়েই চলেছে৷ এ বিষয়ে দ্রুত কোনও পদক্ষপেরজন্য স্থানীয় পুর কর্তৃপক্ষকেও অনুরোধ করেছেন তাঁরা৷ ঘটনার তদন্ত শুরু করেছে আঠানি থানার পুলিশ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Karnataka Accident: পথ কুকুরের তাড়া, দ্রুত পালাতে গিয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু! ফের প্রশ্ন তুলে দিল কর্ণাটকের ঘটনা
Next Article
advertisement
ব্রহ্মপুত্রের নীচে একসঙ্গে রেল এবং সড়ক পথ! অসমে মেগা সুড়ঙ্গ প্রকল্পে অনুমোদন কেন্দ্রের
ব্রহ্মপুত্রের নীচে একসঙ্গে রেল এবং সড়ক পথ! অসমে মেগা সুড়ঙ্গ প্রকল্পে অনুমোদন কেন্দ্রের
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে গতকাল অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভার কমিটি এনএইচ-১৫-এর গোহপুর থেকে ৭১৫-এর নুমালিগড় পর্যন্ত ৪-লেন অ্যাক্সেস-নিয়ন্ত্রিত গ্রিনফিল্ড সংযোগ নির্মাণের অনুমোদন দিয়েছে। এই সিদ্ধান্তের ফলে ব্রহ্মপুত্র নদীর তলদেশে ১৫.৭৯ কিলোমিটার দীর্ঘ সড়ক-সহ-রেল সুড়ঙ্গ তৈরি করা হবে৷ মেগা এই প্রকল্পে মোট নির্মাণ খরচ ধরা হয়েছে ১৮,৬৬২ কোটি টাকা।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement