advertisement

Kamala Pasand Family Housewife Death: দক্ষিণ ভারতীয় অভিনেত্রীকে বিয়ে স্বামীর, দিল্লিতে আত্মঘাতী বিখ্যাত পান মশলা সংস্থার কর্ণধারের পুত্রবধূ!

Last Updated:

কমল কিশোরের বড় ছেলে হরপ্রীত চৌরাসিয়ার সঙ্গে ২০১০ সালে বিয়ে হয়েছিল দীপ্তির৷ তাঁদের একটি ১৪ বছরের ছেলেও রয়েছে৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
রাজশ্রী এবং কমলা পসন্দ পান মশলা নির্মাতা সংস্থার কর্ণধার কমল কিশোরের পুত্রবধূ দীপ্তি চৌরাসিয়া (৪০) আত্মঘাতী হলেন ৷ মঙ্গলবার বিকেলে দিল্লির বসন্ত বিহার এলাকায় তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷
সূত্রের খবর, মৃতার বাপের বাড়ির পক্ষ থেকে দীপ্তির শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করতে চলেছেন৷
কমল কিশোরের বড় ছেলে হরপ্রীত চৌরাসিয়ার সঙ্গে ২০১০ সালে বিয়ে হয়েছিল দীপ্তির৷ তাঁদের একটি ১৪ বছরের ছেলেও রয়েছে৷ সম্প্রতি হরপ্রীত দক্ষিণ ভারতীয় এক অভিনেত্রীকে দ্বিতীয় বার বিয়ে করেছেন বলে খবর৷ স্বামীর দ্বিতীয় বিয়ের খবর পাওয়ার পর মানসিক অবসাদ থেকেই দীপ্তি আত্মঘাতী হয়েছেন বলে খবর৷
advertisement
advertisement
এই ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ৷ জানা গিয়েছে, একটি ওড়না গলায় জড়িয়ে আত্মঘাতী হন দীপ্তি৷ ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয় খবর৷ যদিও সুইসাইড নোটে কারও নাম উল্লেখ করা রয়েছে কি না, সে বিষয়ে মুখে কুলুপ এঁটেছে পুলিশ৷
কমলা পসন্দ পান মশলার ব্যবসা কানপুর, দিল্লি, কলকাতা এবং মুম্বইয়ে ছড়িয়ে রয়েছে৷ কমলা পসন্দ সংস্থার মালিক কমল কিশোর চৌরাসিয়া৷ কানপুরের ফিল্ডখানা এলাকা থেকে নিজের ব্যবসা শুরু করেছিলেন কমল কান্ত চৌরাসিয়া৷ ৪০-৪৫ বছর আগে ছোট গুমটি দোকান থেকে খুচরো পান মশলা বিক্রি করতেন তিনি৷ সেখান থেকে শুরু করে আজ তাঁর সংস্থার কয়েকশো কোটি টাকার লেনদেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Kamala Pasand Family Housewife Death: দক্ষিণ ভারতীয় অভিনেত্রীকে বিয়ে স্বামীর, দিল্লিতে আত্মঘাতী বিখ্যাত পান মশলা সংস্থার কর্ণধারের পুত্রবধূ!
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement