advertisement

ছাত্র বিক্ষোভে এখনও উত্তাল জেএনইউ

Last Updated:

জেএনইউ-র ঘটনায় শাসকদলের সিদ্ধান্তের প্রতিবাদে এককাট্টা বিরোধীরা। প্রতিবাদী ছাত্রদের পাশে কংগ্রেস ও বামেরা। শনিবার বিক্ষোভরত ছাত্রদের সঙ্গে দেখা করতে গিয়ে তুমুল বিক্ষোভের মুখে পড়েন রাহুল গান্ধি। তাঁকে কালো পতাকা দেখায় বিজেপির ছাত্র শাখা এবিভিপির সদস্যরা।

#নয়াদিল্লি:  জেএনইউ-র ঘটনায় শাসকদলের সিদ্ধান্তের প্রতিবাদে এককাট্টা বিরোধীরা। প্রতিবাদী ছাত্রদের পাশে কংগ্রেস ও বামেরা। শনিবার বিক্ষোভরত ছাত্রদের সঙ্গে দেখা করতে গিয়ে তুমুল বিক্ষোভের মুখে পড়েন রাহুল গান্ধি। তাঁকে কালো পতাকা দেখায় বিজেপির ছাত্র শাখা এবিভিপির সদস্যরা। বিশ্ববিদ্যালয়ের ধৃত ছাত্রদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন বামনেতারা। বৈঠকে রাজনাথ সিং ভিডিও ফুটেজের কথা তোলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, বামপন্থী ছাত্রদের দেশ বিরোধী স্লোগানের ভিডিও ফুটেজ দিল্লি পুলিশের হাতে এসেছে। গ্রেফতারির প্রতিবাদে সোমবার বনধ ডাকল ছাত্র সংসদ।
ছাত্র সংসদের প্রেসিডেন্ট-সহ বেশ কয়েকজন পড়ুয়ার গ্রেফতারের ঘটনায় আরও উত্তাল হয়ে ওঠে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। গ্রেফতারের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভরত ছাত্রদের পাশে দাঁড়ায় কংগ্রেস ও বামেরা।  নাম না করেই বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন রাহুল। ওই মঞ্চে হাজির ছিলেন কংগ্রেস নেতা অজয় মাকেন, আনন্দ শর্মা-সহ অন্যান্যরা। নিরাপত্তার জন্য রাহুল গান্ধিকে ক্যাম্পাসের অন্য গেট দিয়ে বের করা হয়।
advertisement
সংসদ হামলার মূলচক্রী আফজল গুরুর ফাঁসির প্রতিবাদে সম্প্রতি দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ভারত বিরোধী স্লোগান দিয়ে বিক্ষোভ দেখানোর অভিযোগ ওঠে একদল ছাত্রছাত্রীর বিরুদ্ধে। ওই ঘটনার প্রতিবাদে থানায় অভিযোগ দায়ের করে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি। জেএনইউ-র অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেডারেশনের সভাপতি-সহ বেশ কয়েকজন ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও। মতামত প্রকাশের স্বাধীনতা নিয়ে এরপরই বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে। ছাত্রদের মঞ্চ থেকে জোট বেঁধে কেন্দ্রীয় সরকারের বিরোধিতায় সরব হল কংগ্রেস ও বামেরা। আসন্ন বাজেট অধিবেশনের আগে যা খুবই ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ছাত্র বিক্ষোভে এখনও উত্তাল জেএনইউ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement