advertisement

‘উপযুক্ত’ প্রার্থী নেই ! কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে নির্বাচনী লড়াইয়ে জেডি(এস)

Last Updated:
#নয়াদিল্লি: মিলছে না উপযুক্ত প্রার্থী ৷ যার জেরে কংগ্রেসের সঙ্গে জোটের পথে পা বাড়াল জনতা দল(সেক্যুলার) ৷ বেঙ্গালুরু উত্তরে প্রার্থী দিতে না পেরে সেই আসনটি কংগ্রেসের উপরই ছেড়ে দিল জেডি(এস) ৷
সোমবার সকালে খবরটি প্রকাশ্যে আসতেই ট্যুইটারে জেডি(এস)-কে ধন্যবাদ জানান কেসি বেনুগোপাল ৷ তিনি ট্যুইটে বলেন, ‘@INCIndia শ্রী এইচ ডি দেবেগৌড়ার কাছে কৃতজ্ঞ ৷ কংগ্রেসের অন্যতম শক্তিশালী ঘাঁটি বেঙ্গালুরু উত্তর লোকসভা কেন্দ্রে আমাদের উপর ভরসা করার জন্য অসংখ্য ধন্যবাদ ৷ আমরা একসঙ্গে দেশে গণতন্ত্র বজায় রাখার লড়াই করব ৷’
কর্ণাটকে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে সরকারে রয়েছে জেডি(এস) ৷ সেখানে ২৮টি লোকসভা কেন্দ্রের মধ্যে ১২টি আসনে একা লড়ার দাবি জানিয়েছিল জেডি(এস) ৷ এই দাবিতে তাজ্জব হয়ে যান রাজ্যের কংগ্রেস কর্মী সমর্থকেরা ৷  অবশেষে, অনেক ভাবনা চিন্তার পরে জেডি(এস)-কে ৮টি আসনে লড়াইয়ের জন্য ছেড়ে দেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷
advertisement
advertisement
তবে, ৮টি লোকসভা আসনে লড়াইয়ের জন্য হস্তগত করলেও প্রার্থী বাছাই করতে হিমশিম খেয়ে যায় জেডি(এস) ৷ ৮টি আসনের মধ্যে ৫টি আসনেও প্রার্থী দেওয়ার মত কোনও হেভিওয়েট প্রার্থী নেই জেডি(এস)-র হাতে ৷ সেই কারণে বেশ কয়েকটি আসনেই কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়ার কথা ভাবছে জেডি(এস) ৷ জনতা দল (সেক্যুলার)-র সিদ্ধান্তে হাত মিলিয়েছে কংগ্রেসও ৷ ইতিমধ্যেই কংগ্রেসের তিনজন প্রার্থী জেডি(এস)-র হয়ে লড়বে ৷ সেই সিদ্ধান্তও চূড়ান্ত করেছে কংগ্রেস ৷ রাজনৈতিক মহলের মত, কর্ণাটকে তৃতীয় শক্তিশালী রাজনৈতিক দল বিজেপি ৷ জেডি(এস) যদি তাদের নিজেদের দখলে থাকা আসনগুলিতে প্রার্থী দিতে না পারে ৷ সেক্ষেত্রে সেই সমস্ত আসন গুলি চলে যাবে বিজেপির হাতে ৷ সেই কারণেই সেই ঝুঁকি নিতে নারাজ কংগ্রেস ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘উপযুক্ত’ প্রার্থী নেই ! কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে নির্বাচনী লড়াইয়ে জেডি(এস)
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement