advertisement

Jammu And Kashmir: জম্মু ও কাশ্মীরে বড় সেনা অভিযান, জঙ্গি-জাল ছিঁড়তে কুলগাম, ডোডা, রাজৌরিতে তল্লাশি

Last Updated:

পুলিশের দল বেশ কিছু ডিজিটাল ডিভাইস এবং নথি উদ্ধার করেছেন৷ এক ঊর্ধ্বতন আধিকারিকের দাবি, দক্ষিণ কাশ্মীরে সম্পূর্ণ ভাবে সন্ত্রাসের নেটওয়ার্ক ছিন্নভিন্ন করে দেওয়া৷

News18
News18
জম্মু ও কাশ্মীর: উপত্যকায় বড়সড় জঙ্গি বিরোধী অভিযানে নামল ভারতীয় সেনা৷ শনিবার জম্মু ও কাশ্মীরের কুলগম, ডোডা এবং রাজৌরিতে তল্লাশি চালাল সেনা৷ উপত্যকায় আন্ডারগ্রাউন্ডে সক্রিয় থাকা সন্ত্রাসবাদীদের ‘ইকোসিস্টেম’কে ধ্বংস করাই এই অভিযানের উদ্দেশ্য বলে জানা গিয়েছে সেনা সূত্রে৷
জানা গিয়েছে, ডিজিপি পর্যায়ের উচ্চ পদস্থ আধিকারিকদের বৈঠকের পরেই তল্লাশি চালানো হয়৷ গোপন সূত্র মারফত পাওয়ার পরেই কুলগাম জেলার একাধিক জায়গায় একাধিক কর্ডন এবং তল্লাশি (CASOs) অভিযান চালানো হয় শনিবার৷
advertisement
advertisement
এই অভিযানে মূলত, ক্রশ বর্ডার সন্ত্রাসবাদকে অর্থনৈতিক সাহায্যকারী এবং গোপন সমর্থকদেরই নিশানা করা হয়েছে৷ বিশেষ করে যাঁরা নিয়ন্ত্রণরেখার ওপারে থাকা তাঁদের ‘আত্মীয়’দের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন৷
যৌথ, নিয়ন্ত্রিত তল্লাশি অভিযানের মাধ্যমে সন্ত্রাসবাদীদের এমন বহু আত্মীয় এবং ওভারগ্রাউন্ড ওয়ার্কারকে দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে৷ এঁদের অনেকের বিরুদ্ধে প্রচারমূলক পত্র বিলি এবং জঙ্গিগোষ্ঠীদের জন্য নতুন তরুণ নিয়োগের কাজ করত বলে অভিযোগ৷
advertisement
পুলিশের দল বেশ কিছু ডিজিটাল ডিভাইস এবং নথি উদ্ধার করেছেন৷ এক ঊর্ধ্বতন আধিকারিকের দাবি, দক্ষিণ কাশ্মীরে সম্পূর্ণ ভাবে সন্ত্রাসের নেটওয়ার্ক ছিন্নভিন্ন করে দেওয়া৷
পাশাপাশি, জম্মু ও কাশ্মীরে ফের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ জঙ্গির। শনিবার জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার কেরান সেক্টরে এই সংঘর্ষে নিহত হয়েছে ২ জঙ্গি। ঘটনাটি পোস্ট করে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Jammu And Kashmir: জম্মু ও কাশ্মীরে বড় সেনা অভিযান, জঙ্গি-জাল ছিঁড়তে কুলগাম, ডোডা, রাজৌরিতে তল্লাশি
Next Article
advertisement
ইরান প্রথমবারের মতো ব্যবহার করল ‘ডান্সিং মিসাইল’! রাডার দেখলেই সাপের মতো ঢেউ খেলায়, তারপর করে হামলা
ইরান প্রথমবারের মতো ব্যবহার করল ‘ডান্সিং মিসাইল’! রাডার দেখলেই সাপের মতো ঢেউ খেলায়, তারপর করে হামলা
  • সেজ্জিল ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি দুই-ধাপের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

  • এটি মিডিয়াম-রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যা প্রায় ২ হাজার কিলোমিটার উচ্চতায় ওড়ে

  • ডান্সিং মিসাইল’ নামটি এসেছে তার উচ্চতায় দিক পরিবর্তনের ক্ষমতার জন্য

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement