advertisement

Jamia Milia BBC Documentary: বিবিসির তৈরি মোদির তথ্যচিত্র দেখানো নিয়ে উত্তপ্ত জামিয়া, আটক চার, নোটিশ বিশ্ববিদ্যালয়ের

Last Updated:

Jamia Milia BBC Documentary: এর আগে এসএফআই জামিয়ার পক্ষ থেকে একটি পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়৷

জামিয়া মিলিয়ায় পুলিশি নিরাপত্তা
জামিয়া মিলিয়ায় পুলিশি নিরাপত্তা
নয়াদিল্লি: আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির তৈরি নরেন্দ্র মোদিকে কেন্দ্রবিন্দুতে রাখা তথ্যচিত্র বিতর্ক এ বার দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গেল জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও৷ সেখানে ঘটনায় ইতিমধ্যে বাম ছাত্র সংগঠনের চারজনকে গ্রেফতার করা হয়েছে৷ পাশাপাশি একটি নোটিশ দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, অনুমতি ছাড়া কোনও স্ক্রিনিং করা চলবে না৷
বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে একটি নোটিশ দিয়ে বলা হয়েছে, ‘‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সর্বান্তকরণে পুরো বিষয়টি আটকানোর চেষ্টা করছে৷ বিশ্ববিদ্যালয়ের শান্তি বিঘ্নিত করার লক্ষ্য নিয়ে কয়েকজন মিলে এই কাণ্ড ঘটানোর চেষ্টা করছে৷’’
advertisement
আরও পড়ুন: জমি মাফিয়াদের খপ্পরে, চরম বিপাকে পদ্মশ্রী প্রাপ্ত বাউল শিল্পী পূর্ণদাস বাউল
এর আগে এসএফআই জামিয়ার পক্ষ থেকে একটি পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়৷ সেখানে ঘোষণা করা হয়, এসএফআই-এর পক্ষ থেকে ওই তথ্যচিত্রের একটি প্রদর্শনী আয়োজন করা হচ্ছে৷ বুধবার সন্ধ্যা ছ’টা থেকে এই তথ্যচিত্র প্রদর্শিত হবে৷ সেই সময়েই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে স্পষ্টই বলা হয়, সংগঠন আলাদা করে এই ছবি দেখানোর কোনও অনুমতি নেওয়া হয়নি৷ তাই কোনওভাবেই এই স্ক্রিনিংয়ের অনুমতি দেওয়া হবে না৷
advertisement
এই নিয়ে মত প্রকাশ করেছেন রাহুল গান্ধিও৷ ভারত জোড়ো যাত্রার পরে একটি সাংবাদিক বৈঠক থেকে তিনি বলেছেন, ‘সত্যি সবসময় প্রকাশিত হয়৷ সংবাদ মাধ্যমকে খাটো করে দেখানো ও ইডি ও সিবিআই-এর মতো কেন্দ্রীয় সংস্থার দ্বারা কোনও চাপ তৈরি করা হলেও কোনও লাভ নেই৷ সত্যি প্রকাশিত হবেই৷’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Jamia Milia BBC Documentary: বিবিসির তৈরি মোদির তথ্যচিত্র দেখানো নিয়ে উত্তপ্ত জামিয়া, আটক চার, নোটিশ বিশ্ববিদ্যালয়ের
Next Article
advertisement
‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’ টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব, পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও
‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’ টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব, পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও
  • ‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’

  • টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব

  • পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement