advertisement

Indore MBA Student Case Update: গার্লফ্রেন্ডকে মেরে মৃতদেহকে ধর্ষণ...সামনে আসার পরেও ঠোঁটের কোণে হাল্কা হাসি MBA ছাত্রের

Last Updated:

তদন্তকারীরা জানাচ্ছেন, সেদিন ওই ঘরের ভিতরে যা ঘটেছিল তা আগে থেকেই প্ল্যান করা ছিল৷ পুলিশ সূত্রে জানা গেছে, ধামনোটিয়া প্রথমে ছাত্রীটিকে যৌন সম্পর্ক তৈরির জন্য চাপ দেয়। ধমনোটিয়া মেয়েটির মুখে কাপড় ঢুকিয়ে তার বুকের উপর চড়ে বসে৷ এরপরে, যতক্ষণ না সে জ্ঞান হারাচ্ছে ততক্ষণ সে মেয়েটির বুকের উপরে বসে থাকে৷ মেয়েটির শ্বাস বন্ধ হয়ে গেছে বুঝতে পারার পরে, ধমনোটিয়া মেয়েটির বুকে গায়ের জোরে ছুরি বসিয়ে দেয়৷ এত জোরে সে ছুরি বসয়েছিল ছিল যে অভিঘাতে ছুরিটাই ভেঙে যায়।

সাংবাদিকদের সামনে পীযূষ ধমনোটিয়া৷
সাংবাদিকদের সামনে পীযূষ ধমনোটিয়া৷
ইনদওর: প্রেমিকাকে খুন করার পরে নগ্ন মৃতদেহের পাশে বসে বিয়ার খেয়েছিল৷ তারপরে, বিছানায় পড়ে থাকা প্রেমিকার মৃতদেহের সঙ্গে যৌন সঙ্গমও করে৷ শেষে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ে গা ঢাকা দিতে৷ ইনদওরে সহপাঠী তথা প্রেমিকাকে নৃশংস ভাবে খুনের ঘটনায় ইতিমধ্যেই ধরা পড়েছে এমবিএ ছাত্র পীযূষ ধামনোটিয়া৷ বুধবার পুলিশি হেফাজতে থাকাকালীন সাংবাদিকদের সামনেও আসে সে৷ কিন্তু, তার শরীরের কোথাও ধরা পড়েনি ছিটেফোঁটা অনুতাপ, অপরাধবোধ৷ বরং ঠোঁটের কোণে লেগেছিল হাল্কা ঠান্ডা হাসি৷
সাংবাদিকদের সঙ্গে কথা বলার যে ভিডিও সামনে এসেছে, সেখানে দেখা গিয়েছে, সাংবাদিকরা যখন তাকে জিজ্ঞেস করছে, ‘‘কী হয়েছিল? কেন মেয়েটিকে আপনি খুন করলেন? আপনারা কি কাপল ছিলে?’ তখন অভিযুক্ত ঠান্ডা ভাবে উত্তর দিয়েছেন, ‘‘কিছুই হয়নি৷ ছাড়ুন না৷ কিছুই হয়নি৷’’ শেষে পীযূষ জানিয়েছে, ‘‘আমি সব বলব সকলকে৷ আমি বলব৷ সময় আসুক৷’’
advertisement
বুধবার তদন্তকারী পুলিশকর্মীরা তাঁকে ঘটনার পুনর্নির্মাণ করতে দ্বারকাপুরীর তাঁর ওই ভাড়া বাড়িতে নিয়ে গিয়েছিল৷ এই ফ্ল্যাট থেকেই উদ্ধার হয়েছিল এমবিএ ছাত্রীর মৃতদেহ৷
advertisement
দ্বারকাপুরী থানার এসএইচও মণীশ মিশ্র বলেন, জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত যে সমস্ত তথ্য দিয়েছে, তা-ই যাচাই করতে ঘটনাস্থলে আসা৷ মিশ্র বলেন, ‘‘জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত যে তথ্য দিয়েছে,আমরা তা ঘটনাস্থলে এনে তা যাচাই করেছি। একটি ছুরিও উদ্ধার করা হয়েছে৷’’
advertisement
এএনআই-কে দেওয়া এক পৃথক বিবৃতিতে, অফিসার আরও বলেন যে, ‘‘খুনের পরে লেখা একটি চিঠি ধৃতের পার্স থেকে উদ্ধার করা হয়েছে৷ সেখানে দু’জনের মধ্যে ভুল বোঝাবুঝির কথা লেখা ছিল৷’’
১০ ফেব্রুয়ারি সকালের দিকে ছাত্রীটি তাঁর আধার কার্ড সংশোধন করার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিল। তাঁর বাবা তাঁকে কালেক্টরেটের কাছে দিয়ে এসেছিলেন। পরে সে তাঁর ছোট বোনকে ফোন করে জানায় যে সে তাঁর সহপাঠী পীযূষ ধমনোটিয়ার সাথে জন্মদিনের পার্টিতে যাচ্ছে এবং রাত ১১ টার মধ্যে ফিরে আসবে।
advertisement
রাত ১১ টার দিকে, মেয়েটির ফোন থেকে একটি মেসেজ আসে৷ সেখানে লেখা ছিল, ‘বাবাকে বোলো ও আর বাড়ি ফিরবে না।’’ তারপরে মেয়েটির ফোন কিছুক্ষণের মধ্যেই বন্ধ করে দেওয়া হয়। তদন্তকারীরা পরে জানতে পারেন যে, কলেজের একটি গ্রুপে দুজনের ১১টি আপত্তিকর ভিডিও শেয়ার করা হয়েছিল ওই সময়, মেয়েটির মোবাইল থেকে। একই ক্লিপ মহিলার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আপলোড করা হয়েছিল এবং তাঁর ফোনে পরিচিতিদের কাছে পাঠানো হয়েছিল।
advertisement
এক বিবৃতিতে পুলিশের কাছে ধমনোটিয়া দাবি করেছে যে, সে ওই তরুণীকে বিয়ে করতে চেয়েছিল৷ কিন্তু ওই তরুণী সম্প্রতি নিজেকে দূরে সরিয়ে নিচ্ছিল৷ গত প্রায় ১৫ দিন ধরে তাঁর সাথে কথা বলেনি। ধমনোটিয়ার দাবি, কোনও ডেটিং ওয়েবসাইটে অন্য ছেলের সঙ্গে কথাও বলছিল মেয়েটি। এই বিষয়টি নিয়েই ঘটনার দিন দু’জনের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়।
advertisement
খুনের পর, পীযূষ মুম্বই পালিয়ে যায়, পানভেলে হোটেলে থাকেন। দিনভর মেট্রো স্টেশনে ঘুরে বেড়ায় এবং প্রমাণ নষ্ট করার জন্য ছাত্রীর মোবাইল ফোন ভেঙে ফেলে। পুলিশ যখন পানভেলে পৌঁছয়, তখন তারা দেখে হোটেলের এক কোণে সে কালা জাদু করে ছাত্রীর আত্মার সঙ্গে কথা বলার চেষ্টা করছে। মনে করা হচ্ছে, ঘটনার পর থেকে ধমনোটিয়া মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল এবং মহিলার আত্মার সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল।
advertisement
তার জবানবন্দিতে, ধমনোটিয়া বলেছে যে তাঁর বান্ধবী একটি অ্যাপের মাধ্যমে অন্য কারও সাথে কথা বলছিল, যার ফলে এই ঘটনাটি ঘটেছে। হত্যার পরে, ধমনোটিয়া মদ্যপান করে এবং কিছুক্ষণ মৃতদেহের পাশে বসে থাকে। অভিযুক্ত আরও বলেছে যে, সে ওই অ্যাপার্টমেন্টেই মেয়েটির দেহের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে। সেখানে বেশ কয়েকটি দড়ির টুকরো ছিল, যা ইঙ্গিত দেয় যে মহিলার হাত-পা বাঁধা হয়েছিল।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Indore MBA Student Case Update: গার্লফ্রেন্ডকে মেরে মৃতদেহকে ধর্ষণ...সামনে আসার পরেও ঠোঁটের কোণে হাল্কা হাসি MBA ছাত্রের
Next Article
advertisement
Rajya Abha Election: রাজ্যসভাতেও ‘শূন্য’ হতে চলেছে বামেরা! পশ্চিমবঙ্গ থেকে ৫ আসন খালি, কী পরিকল্পনা তৃণমূলের?
রাজ্যসভাতেও ‘শূন্য’ হতে চলেছে বামেরা! পশ্চিমবঙ্গ থেকে ৫ আসন খালি, কী পরিকল্পনা তৃণমূলের?
  • পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার ৫টি আসন খালি হচ্ছে

  • আগামী ১৬ মার্চ রাজ্যসভার নির্বাচন

  • বামেদের এবার কোনও প্রতিনিধি থাকছে না রাজ্যসভায়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement