advertisement

Delhi Airport: সেপ্টেম্বরেই খুলছে এলিভেটেড ট্যাক্সিওয়ে! ‘বিশ্ব একাদশে’ নাম উঠতে চলেছে এই ভারতীয় বিমানবন্দরের

Last Updated:

নয়াদিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে একটি গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নের জন্য এই নতুন উন্নত ক্রসট্যাক্সিওয়ে তৈরি করা হয়েছে, যাতে টার্মিনাল ২ থেকে টার্মিনাল ৩ পর্যন্ত বিমান চলাচলে সুবিধা হয়।

নয়াদিল্লি: এই প্রথম দেশের কোনও বিমানবন্দরে চালু হতে চলেছে এলিভেটেড ক্রস ট্যাক্সিওয়ে বা ECT। সারা পৃথিবীতে এখনও পর্যন্ত মাত্র ১০টি বিমানবন্দরে এই সুবিধা রয়েছে বলে জানা গিয়েছে। আগামী সেপ্টেম্বরের মধ্যেই সেই তালিকায় নাম উঠবে দিল্লির।
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে একটি গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নের জন্য এই নতুন উন্নত ক্রসট্যাক্সিওয়ে তৈরি করা হয়েছে, যাতে টার্মিনাল ২ থেকে টার্মিনাল ৩ পর্যন্ত বিমান চলাচলে সুবিধা হয়। এই ১.৮ কিলোমিটার ট্যাক্সিওয়ে ভারতে প্রথম কোনও বিমানবন্দর পেতে চলেছে। জানা গিয়েছে টার্মিনাল ৩-এর প্রধান রাস্তা থেকে প্রায় ৮ মিটার উঁচুতে উঠবে এবং এটি প্রায় ২০৩ মিটার চওড়া হবে।
advertisement
কী এই ট্যাক্সিওয়ে?
advertisement
ট্যাক্সিওয়ে এমন একটি পথ যা বিমানবন্দরের ভিতরে রানওয়ে থেকে টার্মিনালের সঙ্গে যুক্ত থাকে। অনেকটা রানওয়ের মতোই, যতক্ষণ বিমান মাটিতে থাকে ততক্ষণ এই পথ ধরেই সে এক স্থান থেকে অন্য স্থানে যায়। বিমান উড়ানের সময় বা অবতরণের পর কম সময়ে ও নিরাপদে বন্দরের দরজা পর্যন্ত যাওয়ার জন্য এই ট্যাক্সিওয়ে ব্যবহার করা হয়।
advertisement
দিল্লি বিমানবন্দরের জন্য নির্মিত এলিভেটেড ট্যাক্সিওয়েটি টার্মিনাল ৩-এ মহিপালপুর নর্দার্ন অ্যাক্সেস রোডের উপর দিয়ে যাবে, সেখানে একটি ১৪৮ মিটার সেতু থাকবে বলে জানা গিয়েছে। এছাড়া ৪৩.৮ মিটারের আরও একটি ছোট সেতু থাকবে টার্মিনাল ৩-এর সীমানা প্রাচীর বরাবর।
advertisement
জরুরি যানবাহন চলাচলের জন্য ট্যাক্সিওয়ের দু’পাশে প্রায় তিন মিটার চওড়া রাস্তা তৈরি করা হবে। বিমান ওড়ার সময় নিরাপত্তা বজায় রাখতে দু’টি ট্যাক্সিওয়ের মধ্যে ৪৭ মিটার ব্যবধান থাকবে।
দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড ট্যাক্সিওয়ে খোলার জন্য ইতিমধ্যেই ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি এবং ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন-এর কাছে ছাড়পত্রের জন্য আবেদন করেছে বলে জানা গিয়েছে৷ ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি এবং ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন-ও ইতিমধ্যে প্রস্তাবিত প্রকল্প পরীক্ষার কাজ শুরু করেছে বলে জানা গিয়েছে।
advertisement
কর্মকর্তাদের মতে, সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর বা জার্মানির লিপজিগ বা হ্যালে বিমানবন্দর-সহ বিশ্বের ১০টি বিমানবন্দরে ট্যাক্সিওয়ে উন্নত করা হয়েছে। সেই সব আন্তর্জাতিক মডেল পুঙ্খানুপুঙ্খ ভাবে অধ্যয়ন করার পরেই দিল্লি বিমানবন্দরে এই ধরনের কাঠামো তৈরি করার কথা ভাবা হয়েছে।
লারসেন অ্যান্ড টুব্রো সংস্থা এই কাজের বরাত পেয়েছে। এই ট্যাক্সিওয়ে গতবছর গ্রীষ্মেই খুলে দেওয়ার কথা ছিল। কিন্তু কোভিড অতিমারীর কারণে বিলম্ব হয় নির্মাণ কাজে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Airport: সেপ্টেম্বরেই খুলছে এলিভেটেড ট্যাক্সিওয়ে! ‘বিশ্ব একাদশে’ নাম উঠতে চলেছে এই ভারতীয় বিমানবন্দরের
Next Article
advertisement
West Bengal Weather Update: সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়ল, উষ্ণতার ছোঁয়া দক্ষিণবঙ্গে, রবি থেকে বুধবার বৃষ্টির সম্ভাবনা রাজ্যে
সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়ল, উষ্ণতার ছোঁয়া দক্ষিণবঙ্গে, বৃষ্টির পূর্বাভাস কবে?
  • সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়ল

  • উষ্ণতার ছোঁয়া দক্ষিণবঙ্গে

  • রবি থেকে বুধবার বৃষ্টির সম্ভাবনা কয়েক জেলায়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement