advertisement

UPSC না দিয়েও এবার হতে পারেন কেন্দ্রীয় সরকারি আমলা, সুযোগ দিচ্ছে মোদি সরকার

Last Updated:

পরীক্ষা না দিয়েও এবার হতে পারেন কেন্দ্রীয় সরকারি আমলা, সুযোগ দিচ্ছে মোদি সরকার

#নয়াদিল্লি: এবার সরকারি চাকরি পরীক্ষা না দিয়েও আমলা পদে নিযুক্ত হতে পারেন বেসরকারি পদে কর্মরত, যোগ্য অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী। অর্থাত বেসরকারি পদে কর্মরত পেশাদারদের জন্য সরকারি পদে কাজ করার সুযোগ করে দিতে চলেছে মোদি সরকার। একটি সর্বভারতীয় দৈনিকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি এই সংক্রান্ত একটি সার্কুলার ইস্যু করেছে কেন্দ্রীয় কর্মী প্রশিক্ষণ বিভাগ। যাতে কেন্দ্রীয় সরকারের ১০ টি গুরুত্বপূর্ণ বিভাগে যুগ্ম সচিব পদে আবেদন করার জন্য বেসরকারি ক্ষেত্রের পেশাদারদের আহবান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অর্থ থেকে কৃষি, বিমান থেকে জাহাজ, সড়ক পরিবহণ, সমবায়, পরিবেশ, নতুন ও পুনর্ব্যবহার যোগ্য শক্তি, বাণিজ্যের মত কেন্দ্র সরকারের ১০টি গুরুত্বপূর্ণ মন্ত্রকে যুগ্ম-সচিব পদে বেসরকারি ক্ষেত্রের উপযুক্ত অভিজ্ঞতা সম্পন্ন পেশাদারদের নিযুক্ত করা হবে। আবেদনের জন্য ২০১৮ সালের পয়লা জুলাই বয়স হতে হবে ৪০ বছর এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে থাকতে হবে ন্যূনতম ১৫ বছরের অভিজ্ঞতা। এছাড়া স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত স্নাতক ডিগ্রি থাকা আবশ্যক। চাকরির মেয়াদ হবে চুক্তিভিত্তিক। প্রথমে ৩ বছরের জন্য, পরে যোগ্যতার ভিত্তিতে ৫ বছর অবধি চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারবে।
advertisement
উল্লেখ্য, এই পদগুলি বরাবরই আইএএস অফিসারদের জন্যই নির্দিষ্ট থাকত। অর্থাত ইউপিএসসি পরীক্ষা না দিয়েও এবার আইএএস অফিসারের সমকক্ষ পদে কাজের সুযোগ মিলবে। সঙ্গে মিলবে একজন আইএএস অফিসারের সমতুল্য বেতন।
advertisement
আরও পড়ুন 
এহেন পদক্ষেপের পিছনে যুক্তি হিসেবে প্রধানমন্ত্রী দফতরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, প্রশাসনে যোগ্য অফিসারদের অভাব মেটাতেই কেন্দ্রের এহেন সিদ্ধান্ত। সরকারের কাজে নয়া দৃষ্টিভঙ্গি ও গতি আনতে এমন সিদ্ধান্ত বলেই মত মোদি সরকারের। কর্মী দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে প্রশাসনে প্রায় দেড় হাজার আইএএস অফিসারের পদ শূন্য।
advertisement
এই বিজ্ঞপ্তি সামনে আসতেই ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। মোদি সরকারের এমন সিদ্ধান্তে আইএএস-দের সিংহভাগই ক্ষুব্ধ। আইএএস অফিসার্স অ্যাসোসিয়েশন এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে এবং জানিয়েছে তারা শীঘ্রই আলোচনায় বসবে।
অন্যদিকে, সরকারের এমন সিদ্ধান্তে তীব্র সমালোচনার ঝড় তুলেছেন বিরোধীরা। বিরোধী দলগুলির মতে, সরকার বিজেপি ও আরএসএস কর্মীদের প্রশাসনে ঢুকিয়ে আইএএস পদ ভরাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে। যোগ্য বেসরকারি কর্মীদের নিয়োগ শুধুমাত্রই বাহানা। এই সরকারি সার্কুলারের তীব্র বিরোধীতা করে আরজেডি তেজস্বী যাদব মন্তব্য করেছেন, মোদি সরকারের যা অবস্থা তাতে দুদিন বাদে বিজেপি তো বিনা ভোটে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ করতে চাইবে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
UPSC না দিয়েও এবার হতে পারেন কেন্দ্রীয় সরকারি আমলা, সুযোগ দিচ্ছে মোদি সরকার
Next Article
advertisement
Yuva Sathi Scheme Controversy: যুবসাথীর ১৫০০ টাকায় গুটখা খাওয়ার খরচ উঠবে! ময়নাগুড়ির তৃণমূল ব্লক সভাপতির বেফাঁস মন্তব্য ভাইরাল
যুবসাথীর ১৫০০ টাকায় গুটখা খাওয়ার খরচ উঠবে!ময়নাগুড়ির তৃণমূল নেতার বেফাঁস মন্তব্য ভাইরাল
  • রাজ্যের অন্তর্বর্তী বাজেটে যুবসাথী প্রকল্পের ঘোষণা করেছে রাজ্য সরকার৷ এই প্রকল্পে মাসে ১৫০০ টাকা করে পাবেন বেকার যুবক-যুবতীরা৷ খোদ মুখ্যমন্ত্রী মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ১ এপ্রিল থেকেই এই ভাতার টাকা যোগ্য প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে৷ যদিও এই যুবসাথী প্রকল্প নিয়েই বেফাঁস মন্তব্য করে বসলেন জলপাইগুড়ির এক তৃণমূল নেতা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement