advertisement

Heroin Worth Rs 376 Crores: কাপড়ে মুড়িয়ে ৩৭৬ কোটি টাকার হেরোইন ধরা পড়তেই হইচই

Last Updated:

মুন্দ্রা বন্দরে এসে পৌঁছয় কন্টেনার ভর্তি কাপড়৷ আর সেই কাপড় খুলতেই....

#আহমেদাবাদ:  জানা ছিল যে জাহাজ ভরে আসছে কাপড়৷ কিন্তু কাপড়ের রোল খুলতেই ঘটল চরম বিপত্তি! সযুক্ত আবর আমিরসাহী থেকে পঞ্জাবে আসছিল বিপুল পরিমাণ কাপড়৷ আর তার মধ্যেই লুকনো ছিল ৭৫.৩কেজি দামি হিরোইন৷ যার দাম ৩৭৬.৫ কোটি টাকা৷ বিপুল পরিমাণ ড্রাগস ধারা পড়েছে মুন্দ্রা বন্দরে, গুজরাত অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের তৎপরতায়৷
আড়াই মাস আগে মুন্দ্রা বন্দরে পৌঁছে গিয়েছিল এই কন্টেনারটি৷ সন্দেহ হওয়ায় পঞ্জাব পুলিশ সেই খবর দেয় গুজরাত ATS-কে৷ কার্গোতে কাপড় রয়েছে, কিন্তু তাতে অন্য সন্দেহজনক বস্তু থাকতে পারে একথা জানানো হয়৷
advertisement
খবর পেতেই গুজরাত এটিএস এবং পঞ্জাব পুলিশ সাব ইন্সপেক্টর পৌঁছন মুন্দ্রা বন্দরে৷ সন্দেহজনক কন্টেনরটিকে চিহ্নিত করা হয়৷ শুরু হয় চিরুণি তল্লাশি৷ ৫৪০টি ফ্যাবরিক রোল খোঁজের পর ৬৪টি পাওয়া যায় হেরোইন৷
advertisement
Photo: ANI Photo: ANI
কার্ডবোর্ডের লম্বা পাইপ দিয়ে মোড়া কাপড়৷ আর সেই পাইপের মধ্যেই ছিল ড্রাগস৷ ভাল করে সিল করে রাখা ছিল হেরোইন৷ কার্বোন টেপ দিয়ে ছিল আটকনো যাতে এক্স রে মেশিনেও সেটা বোঝা না যায়৷ তবে শেষ পর্যন্ত তার হদিশ পায় পুলিশ৷ সংযুক্ত আরব আমিরশাহীর গ্রিন ফরেস্ট জেনারেল ট্রেডিং নামক সংস্থা থেকে পাঠানো হয় কন্টেনারটি৷ জোভিয়াল কন্টেনার লাইনস এই কন্টেনারটি গ্রহণ করে৷ কচ্ছের গান্ধিধামে রয়েছে এদের অফিস৷
advertisement
তবে কেন মুন্দ্রা বন্দরের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি? গুজরাতের ডিজিপি আশিষ ভাটিয়া জানান যে নির্দিষ্ট কোনও বন্দরের বিরুদ্ধে অভিযোগ করে লাভ নেই৷ নিজেদের সুবিধার জন্য ড্রাগ মাফিয়ারা যে কোনও রাস্তা ব্যবহার করতে পারে৷ গুজরাতের কান্ডলা, পিপাভব বন্দর থেকেও উদ্ধার হয়েছে মাদক৷ এমনকী মহারাষ্ট্রের নাভা শিবা, চেন্নাই এবং বাংলার কয়েক জায়গা থেকেও উদ্ধার করা হয়েছে৷ জানিয়েছেন ডিজিপি৷
advertisement
তবে এই প্রথম নয়, এর আগেও গুজরাতের একাধিক পোর্টে এভাবে নিষিদ্ধ মাদক আটক করা হয়৷ একইভাবে গুজরাত পুলিশের তৎপরতায় তা ধরাও পড়ে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Heroin Worth Rs 376 Crores: কাপড়ে মুড়িয়ে ৩৭৬ কোটি টাকার হেরোইন ধরা পড়তেই হইচই
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement