advertisement

Gurugram Bank Employee Murder: স্বামীর সঙ্গে ফিরছিলেন, গাড়িতেই খুন অন্তঃসত্ত্বা ব্যাঙ্ককর্মী! বিয়ের ৫ মাসের মাথায় নৃশংস পরিণতি

Last Updated:

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহকের দেহ উদ্ধার করে৷ কীভাবে মহক খুন হলেন, খুনের আগের ঘটনাক্রমও সাজানোর চেষ্টা করছেন তদন্তকারীরা৷

গত বছর সেপ্টেম্বর মাসে বিয়ে হয় অংশুল এবং মহকের৷
গত বছর সেপ্টেম্বর মাসে বিয়ে হয় অংশুল এবং মহকের৷
বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় নৃশংস পরিণতি হল তরুণী ব্যাঙ্ক কর্মীর৷ স্বামীর সঙ্গে গাড়িতে করে ফেরার সময় গলা কেটে খুন করা হল তাঁকে৷ ওই তরুণী অন্তঃসত্ত্বা ছিলেন বলেও তাঁর পরিবারের দাবি৷ রবিবার রাতে নৃশংস এই ঘটনা ঘটেছে হরিয়ানার হাঁসি এবং বাদলির মধ্যে৷ এই ঘটনায় প্রাথমিক ভাবে ওই তরুণীর স্বামীকেই সন্দেহ করছে পুলিশ৷
জানা গিয়েছে, মহক নামে ওই তরুণী হরিয়ানার হাঁসির বাসিন্দা ছিলেন৷ গুরুগ্রামের এইচডিএফসি ব্যাঙ্কে চাকরি করতেন তিনি৷ গত সেপ্টেম্বর মাসে অংশুল নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয় তাঁর৷
গতকাল রবিবার রাতে স্বামীর সঙ্গেই গাড়িতে করে হাঁসি থেকে গুরুগ্রামে ফিরছিলেন মহক৷ মাঝপথে রাত এগারোটা নাগাদ তিনি খুন হন বলে জানিয়েছে পুলিশ৷ মহকের স্বামীই পুলিশকে তাঁর মৃত্যুর খবর দেন৷
advertisement
advertisement
পুলিশ জানিয়েছে, ওই তরুণীর ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত ছিল৷ সম্ভবত কাচি জাতীয় কিছু দিয়ে ওই তরুণীর ঘাড়ে আঘাত করা হয়৷ তরুণীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ৷ কীভাবে ওই তরুণী ব্যাঙ্ককর্মীর মৃত্যু হল তা জানতে মৃতার স্বামীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷
গত বছর সেপ্টেম্বর মাসে সম্বন্ধ করেই অংশুল নামে ওই যুবকের সঙ্গে বিয়ে হয় মহকের৷ দু জনেই গুরুগ্রামে কর্মরত ছিলেন৷ অংশুল পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট৷ গত ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে-র দিন দু জনে গুরুগ্রাম থেকে হিসারে এসেছিলেন৷ রবিবার সন্ধে সাতটা নাগাদ গাড়িতে করে ফের গুরুগ্রামের দিকে রওনা দেন তাঁরা৷ এর কয়েক ঘণ্টার মধ্যেই এই খুনের ঘটনা ঘটে৷
advertisement
তিন ভাই বোনের মহকই সবথেকে ছোট ছিল৷ মহকের বাবার হাঁসির স্থানীয় বাজারে সবজির ব্যবসা রয়েছে৷ অংশুলের পরিবার হিসারের সেক্টর ১৪-র বাসিন্দা৷ তাঁর বাবা শহরেরই একটি বাজারে হিসেবরক্ষকের কাজ করেন৷ অংশুলের বাবাই মহকের পরিবারকে এই দুর্ঘটনার খবর জানান৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Gurugram Bank Employee Murder: স্বামীর সঙ্গে ফিরছিলেন, গাড়িতেই খুন অন্তঃসত্ত্বা ব্যাঙ্ককর্মী! বিয়ের ৫ মাসের মাথায় নৃশংস পরিণতি
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement