advertisement

খুলেছে রেস্তোরাঁ ও হোটেল, করোনা থেকে বাঁচতে ভুলেও ভুলবেন না এই ৬টি কাজ

Last Updated:

পাশাপাশি ৬৫ বছরের বেশি ও ১০ বছরের কম যাদের বয়স এবং গর্ভবতী মহিলাদের বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে ৷

#নয়াদিল্লি: দেশজুড়ে দীর্ঘদিন ধরে লকডাউন চলার পর সোমবার ৮ জুন থেকে খুলল অফিস, রেস্তোরাঁ ও শপিং মল ৷ করোনা ভাইরাস সংক্রমণের কথা মাথায় রেখে এই সমস্ত জায়গার কর্মীদের ও যারা এখানে আসা যাওয়া করবেন তাদের জন্য গাইডলাইন জারি করেছে সরকার ৷ একদিকে দেশের আর্থিক অবস্থা ঠিক করার পাশাপাশি করোনা ভাইরাস যাতে না ছড়িয়ে পড়ে তার দিকেও নজর রাখতে হচ্ছে সরকারকে ৷ তাই সরকারের তরফে একটি গাইডলাইন জারি করা হয়েছে যা মেনে চলা সকলের জন্য বাধ্যতামূলক ৷ পাশাপাশি ৬৫ বছরের বেশি ও ১০ বছরের কম যাদের বয়স এবং গর্ভবতী মহিলাদের বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে ৷
১. দু’জন ব্যক্তির মধ্যে কমপক্ষে ৬ ফিটের দূরত্ব বজায় রাখতে হবে ৷ মাস্ক পরা বাধ্যতামূলক ৷ হাত ধোয়ার ও স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে সমস্ত জায়গায় ৷ যেখানে সেখানে থু থু ফেলা যাবে না ৷সবাইকে আরোগ্য সেতু অ্যাপ ইনস্টল করার ও ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে ৷
২. হোটেল বা রেস্তোরাঁয় প্রবেশের সময় থার্মাল স্ক্যান করা হবে ৷ মাস্ক পরে না এলে কাউকে ঢুকতে দেওয়া হবে না ৷ স্টাফদের ক্ষেত্রে গ্লাভস পরা বাধ্যতামূলক ৷
advertisement
advertisement
৩.হোটেল ও রেস্তোরাঁর প্রবেশের জন্য স্টাফ ও কর্মীদের জন্য আলাদা এন্ট্রি ও এক্সিটের ব্যবস্থা থাকবে ৷ লিফ্টে কতজন একজন উঠতে পারবে সেই সংখ্যাও নির্ধারিত থাকবে ৷ হোটেলের রিসেপশনে আপনার ট্রাভেল ডিটেল জানাতে হবে এবং একটি ফর্ম ফিল আপ করতে হবে ৷
৪. পেমেন্টের জন্য কনট্যাক্টলেস অপশন সিলেক্ট করতে হবে ৷ লাগেজ রুমে নিয়ে যাওয়ার আগে ডিসইনফেক্ট করতে হবে ৷ রেস্তোরাঁয় সামাজিক দূরত্ব বজায় রেখে বসতে হবে ৷
advertisement
৫. হোটেলে রুম সার্ভিস বা টেক অ্যাওয়ের উপর বেশি জোর দেওয়া হবে৷ হোম ডেলিভারি করতে গেলে স্টাফদের থার্মাল স্ক্যানিং করাতে হবে ৷ সব জায়গায় এসির তাপমাত্রা ২৪ থেকে ৩০ ডিগ্রির মধ্যে থাকবে ৷ হিউমিডিটি ৪০ থেকে ৭০ শতাংশের মধ্যে থাকবে ৷
৬. সব জায়গা পরিষ্কার রাখতে হবে ৷ দরজা বা লিফ্টের সুইচ যা বেশি ব্যবহার করা হয় সেগুলি বারেবারে পরিষ্কার করতে হবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
খুলেছে রেস্তোরাঁ ও হোটেল, করোনা থেকে বাঁচতে ভুলেও ভুলবেন না এই ৬টি কাজ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement