advertisement

পাকিস্তান ফেরৎ গীতার স্বয়ম্বর সভা আজ, ১০ মিনিট করে সময় পাবে ১৪ যুবক

Last Updated:

পাকিস্তান থেকে ভারতে ফিরেছে মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা গীতা তাও প্রায় বেশ সময় পার হয়েছে ৷ আজও আরও একবার সেই গীতা খবরের শিরোনামে ৷ আজ গীতার বিয়ে স্বয়ংবর সভার আয়োজন করেছে পরিবার ৷

#নয়াদিল্লি: পাকিস্তান থেকে ভারতে ফিরেছে মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা গীতা তাও প্রায় বেশ সময় পার হয়েছে ৷ মূলত বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের মধ্যস্থতায় দেশে ফিরেছিলেন গীতা ৷ বাবা-মায়ের খোঁজ না পাওয়া যাওয়ায় বিদেশমন্ত্রী গীতাকে বারতের মেয়ে বলেও সম্বোধন করেছেন গীতাকে ৷ আজ আরও একবার সেই গীতাই খবরের শিরোনামে উপলক্ষ গীতার বিয়ে ৷ আজ গীতার বিয়ে স্বয়ম্বর সভার আয়োজন করেছে পরিবার ৷ মাত্র ১৪ জনের সামনে গীতাকে বিয়ে করার সুযোগ আসবে ৷ ১৪ জনের মধ্যে থেকে গীতা বেছে নেবে নিজের জীবনসঙ্গীকে ৷
দু'দিনের এই আয়োজনে গীতা ৮ জনের সঙ্গে দেখা করবেন ৷ গীতাকে বিয়ে করার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৫০টি বয়োডাটা জমা পড়েছে ৷ তার মধ্যে থেকে ১৪ জনকে বেছে নিয়েছেন গীতা ৷ সবার জন্য ১০ মিনিট করে বরাদ্দ করেছেন গীতা ৷ পাত্র তালিকায় কে বা নেই ? সফটওয়্যার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সরকারি কর্মচারী, ব্যবসায়ী কে বা নেই ৷
advertisement
বাবা, মায়ের খোঁজ খবর না পেয়েই আড়াই বছর থেকে মুক-বধির গঠন গীতাকে মানুষ করেছে ৷ বহু মানুষ গীতার মা, বাবা বলে দাবি করলেও মেলেনি উপযুক্ত প্রমাণ ৷ বেশ কয়েকজন গীতার বাবা-মা হওয়ার দাবি করলেও তা চূড়ান্ত হবে ডিএনএ পরীক্ষার পরেই ৷ বিদেশমন্ত্রকের সবুজ সংকেতের প্রেক্ষিতেই গীতার বর খোঁজা শুরু হয়েছে ৷ স্বয়ম্বর সভায় গীতার পছন্দই চূড়ান্ত পছন্দ বলেই গণ্য করা হবে ৷
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পাকিস্তান ফেরৎ গীতার স্বয়ম্বর সভা আজ, ১০ মিনিট করে সময় পাবে ১৪ যুবক
Next Article
advertisement
Mamata Banerjee on Kerala Name Change: 'সিপিএম- বিজেপির এখন লিখিত জোট, তাই কেরলের নাম বদল!' বাংলার বঞ্চনায় ক্ষুব্ধ মমতা
'সিপিএম- বিজেপির এখন লিখিত জোট, তাই কেরলের নাম বদল!' বাংলার বঞ্চনায় ক্ষুব্ধ মমতা
  • সিপিএম-বিজেপি এখন লিখিত জোট, অভিযোগ মমতার৷

  • কেরলের নাম বদল নিয়ে মমতার নিশানায় কেন্দ্র৷

  • কেরলের নাম বদলে সায় দিলেও পশ্চিমবঙ্গে কেন নয়, প্রশ্ন মমতার৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement