advertisement

অবশেষে উদ্ভবের ঠাকরের মানভঞ্জনে অমিত শাহ, দীর্ঘ বৈঠক দু'নেতার

Last Updated:

অবশেষে দেখা হল বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ও শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরের ৷ বহু প্রতীক্ষিত এই বৈঠকের প্রেক্ষাপটই ছিল ২০১৯ লোকসভা নির্বাচন

#মুম্বই: অবশেষে দেখা হল বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ও শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরের ৷ বহু প্রতীক্ষিত এই বৈঠকের প্রেক্ষাপটই ছিল ২০১৯ লোকসভা নির্বাচন ৷ বর্তমানে অমিত শাহ দেশের বিভিন্ন ক্ষেত্রে কৃতী মানুষের সঙ্গে দেখা করছেন ৷
এদিনও তিনি সেই সূত্রেই দেখা করেছিলেন শিবসেনা প্রমুখ উদ্ভব ঠাকরের সঙ্গে ৷ দুই নেতার মধ্যে প্রায় ৪০ মিনিট পর্যন্ত বৈঠক হয়েছে ৷ অমিত শাহের সঙ্গে ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ ৷ তবে অমিত শাহ ও উদ্ভব ঠাকরের বৈঠকের সময়ে বাইরে অপেক্ষারত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ ৷
বলাই বাহুল্য পালঘর লোকসভা উপনির্বাচনের বিজেপির কাছে শিবসেনা পরাজিত হওয়ার পরেই দূরত্ব বাড়তে থাকে শিবসেনা ও বিজেপির ৷ শিবসেনার পক্ষ থেকে জানানো হয়েছে আগামী সব নির্বাচনেই একা লড়বে দল ৷ ঠিক তখনই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী মন্তব্য করেছিলেন অমিত শাহ ও উদ্ভব ঠাকরের বৈঠকের সামনে তিনি উপস্থিত থাকবেন না ৷ দীর্ঘ চাপান উতোরের পরেই এই বৈঠক ৷ তাই সবারই নজর ছিল এই বহু প্রতীক্ষিত বৈঠকের দিকে ৷
advertisement
advertisement
সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ 'সম্পর্ক ফর সমর্থন' এর প্রচারে আছেন ৷ গতকালই তিনি মাধুরী দীক্ষিত, রতন টাটা ও লতা মঙ্গেশকরের সঙ্গে দেখা করেছেন ৷ এখন দেখার বিষয় আদৌ কি শিবসেনার মানভঞ্জন করা সম্ভব হবে কি না ? সময়ই বলবে শেষ কথা ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
অবশেষে উদ্ভবের ঠাকরের মানভঞ্জনে অমিত শাহ, দীর্ঘ বৈঠক দু'নেতার
Next Article
advertisement
Cheetah: ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
  • ঘোষপুকুর বনদফতরে ছাগল টোপ দিয়ে খাঁচা বসানোর কাজ শুরু করা

  • রবিবার, ভোররাতে খাঁচাবন্দি হল চিতাবাঘ

  • পূর্ণবয়স্ক এই চিতাবাঘটিকে স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement