advertisement

Bomb Threat Update: আদালতে ভুয়ো হুমকি মেল, বিচারকদের নিরাপত্তার দায়িত্ব রাজ্যের! বোমাতঙ্কের পর আশ্বাস নবান্নের

Last Updated:

এ দিন কলকাতার ব্যাঙ্কশাল কোর্ট ছাড়াও আসানসোল, চন্দননগর, বহরমপুরের মতো একাধিক জেলা আদালতে বোমাতঙ্ক ছড়ায়৷

আদালতে আদালতে বোমাতঙ্কের পর নবান্নের আশ্বাস৷
আদালতে আদালতে বোমাতঙ্কের পর নবান্নের আশ্বাস৷
রাজ্যের বিভিন্ন আদালতে বোমাতঙ্কের খবর দিয়ে যে হুমকি মেল এসেছে, তা ভুয়ো বলে জানিয়ে দিল রাজ্য সরকার৷ একই সঙ্গে রাজ্য প্রশাসনের শীর্ষ স্তর থেকে রাজ্যের সব আদালত এবং বিচারকদের নিরাপত্তার বিষয়টিও সুনিশ্চিত করা হয়েছে৷ পাশাপাশি, যে বা যারা এই হুমকি মেল পাঠিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছে রাজ্য প্রশাসন ৷
রাজ্যের বিভিন্ন আদালতের বিচারকরা এসআইআর-এর নথি যাচাই কাজ পুরোদমে শুরু করে দিয়েছেন৷ তবে বেশ কয়েকটি জেলার বিচারকরা নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছিলেন৷ এই পরিস্থিতির মধ্যেই বোমা রাখা আছে বলে আজ সকাল থেকে রাজ্যের একের পর আদালতে হুমকি মেল আসতে শুরু করে৷ কলকাতার ব্যাঙ্কশাল আদালত থেকে শুরু করে জেলার একাধিক আদালতে এই হুমকি মেল পাঠানো হয়৷
advertisement
হুমকি মেলের খবর ছড়িয়ে পড়তেই রাজ্যের একাধিক আদালতে কাজকর্ম শিকেয় ওঠে৷ আতঙ্কিত হয়ে আদালতের বাইরে বেরিয়ে আসেন আইনজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ৷ যদিও কোনও জায়গাতেই তল্লাশি চালিয়ে বোমা অথবা কোনও ধরনের বিস্ফোরক মেলেনি৷
advertisement
এই হুমকি মেল আসার পরই রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডে এবং কলকাতার নগরপাল সুপ্রতিম সরকার নবান্নে সাংবাদিক বৈঠক করেন৷ সেই সাংবাদিক বৈঠকেই স্পষ্ট জানানো হয়, যে হুমকি মেল পাঠানো হয়েছে তা একই জায়গা থেকে বিভিন্ন আদালতে পাঠানো হয়েছে৷ মুখ্যসচিব বলেন, আজ আসানসোল, চন্দন নগর, সহ বিভিন্ন জায়গায় আদালতে বোমাতোঙ্ক ছড়িয়ে পড়ে। এতে সাধারণ মানুষের অসুবিধা হয়। জানা গিয়েছে এই হুমকি মেল পুরোপুরি ভুয়ো ছিল। রাজ্য সরকার আশ্বস্ত করে জানাচ্ছে, কারও আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই৷
advertisement
রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডে বলেন, আমরা সব সময় প্রস্তুত আছি, আমাদের সব সময় চেষ্টা থাকে যাতে মানুষ সুরক্ষিত থাকে। যে মেলটি সর্বত্র পাঠানো হয়েছে, তার মূল বক্তব্য একই ধরনের। জেলা বিচারকদের সব ধরনের নিরাপত্তা দেওয়া রাজ্যর দ্বায়িত্ব।
নগরপাল সুপ্রতিম সরকার বলেন, একটি মেল আসে। গোয়েন্দা দফতর তারপর তদন্ত শুরু করে। আতঙ্কের কোনও কারণ নেই। এই মেলটি ভুয়ো ছিল। কে বা কারা করেছে সেটা খতিয়ে দেখা হবে। যদি কেউ করে থাকে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করবে। গোয়েন্দা দফতর বিষয়টি দেখছে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bomb Threat Update: আদালতে ভুয়ো হুমকি মেল, বিচারকদের নিরাপত্তার দায়িত্ব রাজ্যের! বোমাতঙ্কের পর আশ্বাস নবান্নের
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement