advertisement

টাকার জন্য বাবাকে খুন করল ছেলে! দিল্লির নৃশংস ঘটনায় তাজ্জব দেশ

Last Updated:

গভীর রাতে  বাবা, মায়ের উপর ছুড়ি দিয়ে হামলা করে  ৩৪ বছরের ছেলে ৷

#নয়াদিল্লি : পশ্চিম দিল্লির ফতেহ নগরে ঘটল এক হাড় হিম করা ঘটনা ৷ নিজের ৬৪ বছরের বৃদ্ধ বাবাকে খুন করল এক যুবক ৷   গভীর রাতে  বাবা মায়ের উপরে  ছুড়ি দিয়ে হামলা করে  ৩৪ বছরের ছেলে  ৷  ছুড়ির আঘতে মৃত্যু হয়েছে অভিযুক্তের বাবার ৷ আহত মাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে  ৷  মৃত ব্যক্তির নাম স্বর্ণজিৎ সিং বলে জানা গিয়েছে ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে,  গত  বৃহস্পতিবার বাবার কাছে টাকা চেয়েছিল ছেলে জগদীপ ৷ কিন্তু টাকা দিতে নারাজ হয়েছিলেন স্বর্ণদীপ ৷ মূলত প্রতিহিংসার জেরেই বাবা-মাকে খুন করার প্রচেষ্টা করে জগদীপ,  এমনই অনুমান করছে পুলিশ ৷
advertisement
শুক্রবার ভোর রাতে দিল্লির ফতেহ নগর এক বৃদ্ধ দম্পতির উপরে হামলার অভিযোগ পায় পুলিশ।  ঘটনাস্থলে পৌঁছে দু'জনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ হাসপাতালেই  স্বর্ণজিৎ সিং কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷ এখনও গুরুতার অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন স্বর্ণজিৎ-এর স্ত্রী ৷
advertisement
প্রাথমিক তদন্তের পরেই পুলিশ জানতে পারে,  বৃদ্ধ দম্পতির উপরে তাঁদের ছেলে জগদীপ হামলা করেছে। জানা মাত্রই জাগদীপ কে গ্রেফতার করে পুলিশ। জাগদীপ কে জিজ্ঞাসাবাদ করে জানা যায়,  প্রায় ৭ লক্ষ টাকা শেয়ার মার্কেটে হেরে যায় জগদীপ ৷ তাই বাবা-মায়ের কাছে আর্থিক সাহায্য চেয়েছিল ৷ কিন্তু বাবা মা টাকা দিতে নারাজ হওয়ায় রাত ২ টো নাগাদ মা বাবার উপর হামলা করে  জগদীপ। ঘটনার তদন্ত করছে ফতেহ নগর থানার পুলিশ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
টাকার জন্য বাবাকে খুন করল ছেলে! দিল্লির নৃশংস ঘটনায় তাজ্জব দেশ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement