advertisement

Delhi Janakpuri Incident: রক্তে ভেসে যাচ্ছিল ছ’ বছরের ফুটফুটে মেয়েটা ! ‘ভিক্ষা চাইছিলাম, একটু দাঁড়ান! কিন্তু...’, ভয়াবহ মুহূর্ত মনে করলেন ঠাকুমা

Last Updated:

রাস্তায় দাঁড়িয়ে থাকা প্রত্যেকের কাছে নাতনি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সাহায্য চেয়েছিলেন ঠাকুমা৷ কিন্তু কেউ এগিয়ে আসেনি৷ এক ট্যাক্সি চালক তো দেখেই পালিয়ে যায়৷

নিহত শিশুটির ঠাকুমা৷
নিহত শিশুটির ঠাকুমা৷
নয়াদিল্লি: পশ্চিম দিল্লির জনকপুরী এলাকার সেই মর্মান্তিক ঘটনা৷ ঠাকুমার সঙ্গে ই-রিকশ করে স্কুল যাচ্ছিল বছর ছ’য়েকের ছোট্ট মেয়েটা৷ হঠাৎ করেই সেই রিকশয় এসে ধাক্কা মারল দ্রুতগতিতে আসা একটি গাড়ি৷ ই-রিকশ থেকে ছিটকে পড়ল বাচ্চাটা৷ তারপর আর জ্ঞান নেই৷ গত ১৭ ফেব্রুয়ারির সেই ঘটনার পরে অনেকগুলো দিন কেটে গিয়েছে৷ এখন সে বিভীষিকাময় মুহূর্তের কথা ভুলতে পারছেন না বাচ্চাটার ঠাকুমা৷ বারবার বলছেন, ‘‘লোকজনের কাছে ভিক্ষা চেয়েছি, একটু যদি মেয়েটাকে হাসপাতালে নিয়ে যায়, কেউ সাহায্য করেনি৷’’
গত মঙ্গলবার ঠাকুমার সঙ্গে স্কুল যাচ্ছিল ছোট্ট মেয়েটা৷ ধাক্কা লাগার পরে যখন তাঁর নাতনি পড়ে গিয়েছে, বাঁচানোর জন্য আর্তি জানিয়েছিলেন তাঁর ঠাম্মা৷ কিন্তু, কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি৷
পুলিশ জানিয়েছে, এলাকায় টহলরত একটি পিসিআর ভ্যান ওই দুর্ঘটনা নিয়ে ফোন পায়৷ ফোন পাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁরা ঘটনাস্থলে পৌঁছয় এবং গুরুতর আহত অবস্থায় মেয়েটিকে দ্বারকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু, শেষরক্ষা হয়নি৷ পরে ডিডিইউ হাসপাতালে ময়নাতদন্ত হয় মেয়েটির৷
advertisement
advertisement
বাচ্চাটির ঠাকুমা মার্সি জেভিয়ারও এই দুর্ঘটনায় আহত হয়েছিলেন৷ তাঁর চিকিৎসা চলছে, এখন তাঁর অবস্থা স্থিতিশীল৷
পুলিশ জানিয়েছে, ঘটনার দিন সকাল সাড়ে ৭টা নাগাদ একটি ই-রিকশয় উঠে তাঁদের বাসস্থান লাজবন্তী গার্ডেন থেকে বের হয়েছিলেন ওই ঠাম্মা ও নাতনি৷ যাচ্ছিলেন স্কুলের দিকে৷ পথে দ্রুতগতিতে আসা একটি গাড়ি তাদের রিকশকে ধাক্কা মারে৷
advertisement
ওই বৃদ্ধা জানান, জ্ঞান ফিরে পাওয়ার পরে তিনি দেখেন, তাঁর নাতনি পাশে পড়ে রয়েছে৷ প্রচুর রক্ত বেরচ্ছে৷ কাঁপা গলায় ঘটনার কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘‘আমার যখন চোখ খুলল, আমি মাটিতে পড়ে রয়েছি৷ আমার হাত রক্তে ভরে গিয়েছে৷ প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে৷ কিন্তু, আমি শুধু ওঁর (নাতনি) কথা ভাবছিলাম৷’’
ওই বৃদ্ধা জানান, তিনি বারবার ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা মানুষ এবং মোটরবাইক আরোহীদের কাছে সাহায্য প্রার্থনা করেন৷ এমনকি, ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা একটি ট্যাক্সি চালককেও তাঁর আহত নাতনকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রীতিমতো ভিক্ষা করেছিলেন ওই বৃদ্ধা৷ কিন্তু, সাহায্য করার বদলে সে পালিয়ে যায় বলে অভিযোগ৷
advertisement
মেয়েটির মা জানিয়েছেন, তাঁর শাশুড়ি বেশ কয়েকটি গাড়ি থামিয়ে সাহায্য চেয়েছিলেন, কিন্তু কেউই সাহায্য করেননি।
তিনি বলেন, বার বার সাহায্য চেয়েও না মেলায় তাঁর শাশুড়ি ভয় পেয়ে তাঁকে ফোন করেন৷ তিনি দাবি করেন, ঘটনাস্থলে লোকজন জড়ো হয়েছিল, কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি৷ অবশেষে একজন নার্স এবং আরেকজন শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে সাহায্য করেন। শিশুটির পরিবারের বিশ্বাস ঠিক সময় চিকিৎসা পেলে হয়ত মেয়েটা বেঁচে যেত৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Janakpuri Incident: রক্তে ভেসে যাচ্ছিল ছ’ বছরের ফুটফুটে মেয়েটা ! ‘ভিক্ষা চাইছিলাম, একটু দাঁড়ান! কিন্তু...’, ভয়াবহ মুহূর্ত মনে করলেন ঠাকুমা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement