advertisement

CCTV Footage: ভয়াবহ বাইক দুর্ঘটনা! বাসের চাকার তলায় আরেকটু হলেই চাপা পড়ছিলেন যুবক, কিন্তু তারপর ? দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

Dahod Bike Accident Viral Video: ওই যুবক তাঁর বাইক নিয়ে বেপরোয়াভাবে ওভারটেক করতে গিয়েই দুর্ঘটনাটি ঘটে ৷

ভদোদরা: ট্রাকের তলায় শরীর ৷ তাও বেঁচে ফিরলেন এক যুবক ! গুজরাতের দাহোদে (Dahod) সম্প্রতি এমন ঘটনাই ঘটেছে ৷ সেই বাইক দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ (CCTV Footage) প্রকাশ হতেই তা ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷ বাসটিকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা লেগে বাইক থেকে ছিটকে পড়ে যুবক ৷ প্রায় চাকার তলায় চলেই গিয়েছিলেন ৷ ড্রাইভার ঠিক সময় বাস থামানোয় প্রাণে বেঁচে গেলেন ওই যুবক ৷ প্রায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচলেন তিনি ৷ গুজরাতের দাহোদের ঘটনা ৷
advertisement
advertisement
ভিডিওতে দেখা গিয়েছে বাসটি থামার পর নিজেই উঠে বাইক ঠিক করার পাশাপাশি ড্রাইভারের দিকে তাকিয়ে কিছু একটা বলেন ওই যুবক ৷ নেটিজেনরা প্রত্যেকেই ওই বাইক আরোহীকেই এর জন্য দোষ দিয়েছেন ৷ কারণ গোটা ঘটনায় বাস চালকের কোনও দোষই ছিল না ৷ তিনি সময়মতো বাসটি না থামালে যুবকের বাঁচার কোনও সম্ভাবনাই ছিল না ৷ ফলে ওই বাস ড্রাইভারের জন্যই প্রাণ ফিরে পেয়েছেন তিনি ৷ তাঁকে গালিগালাজ করার বদলে ধন্যবাদ জানানো উচিৎ যুবকের ৷
advertisement
ওই যুবক তাঁর বাইক নিয়ে বেপরোয়াভাবে ওভারটেক করতে গিয়েই দুর্ঘটনাটি ঘটে ৷ ঘটনার পর যুবক নিজে উঠে দাঁড়ালেও তাঁর বাইক রাস্তা থেকে তুলে দিতে সাহায্য করেন স্থানীয় মানুষজন ৷ ঘটনাস্থলে যারা ছিলেন, প্রত্যেকেই যুবককে সাহায্য করতে এগিয়ে আসেন ৷ তবে এই দুর্ঘটনার ভিডিও সাংঘাতিক ৷ কী ভাবে ভাগ্যের জোরে তিনি প্রাণে বাঁচলেন, তা ভেবেই অবাক হচ্ছেন প্রত্যেকে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
CCTV Footage: ভয়াবহ বাইক দুর্ঘটনা! বাসের চাকার তলায় আরেকটু হলেই চাপা পড়ছিলেন যুবক, কিন্তু তারপর ? দেখুন ভাইরাল ভিডিও
Next Article
advertisement
Hindu Hostel: প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
  • প্রেসিডেন্সি হিন্দু হস্টেলে দু’দিন ধরে বন্ধ রান্না

  • ১২০ জন আবাসিককে দ্বিগুণ খরচে বাইরের খাবার কিনতে হচ্ছে

  • বুধবার বিকেলে গ্যাস আসার কথা থাকলেও আসেনি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement