advertisement

Covid-19 Cases In India: করোনা আপডেট: ভারতে ২৪ ঘণ্টায় কোভিডে মৃত ১৩ জন! আক্রান্ত আরও ২,৪৮৭!

Last Updated:

Covid-19 Update: এই রোগ থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা বেড়ে ৪,২৫,৭৯,৬৯৩, মৃত্যুর হার ১.২২ শতাংশ।

Covid-19 Cases in India
Covid-19 Cases in India
#নয়াদিল্লি: এক দিনে নতুন করে করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হলেন ২,৪৮৭ জন। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, ভারতের কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা বেড়ে এখন ৪,৩১,২১,৫৯৯। সক্রিয় সংক্রমণের সংখ্যা নেমে এসেছে ১৭,৬৯২-তে, রবিবার জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ১৩ টি নতুন মৃত্যুর খবর মেলায় কোভিডে মৃতের সংখ্যা বেড়ে ৫,২৪,২১৪। সক্রিয় সংক্রমণ মোট সংক্রমণের ০.০৪ শতাংশ। COVID-19 কে হারিয়ে দেশে সুস্থ হওয়ার হার ৯৮.৭৪ শতাংশ। মন্ত্রকের তথ্যানুসারে দৈনিক পজিটিভির হার ০.৬১ শতাংশ এবং সাপ্তাহিক পজিটিভিটির হার ০.৬২ শতাংশ।
এই রোগ থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা বেড়ে ৪,২৫,৭৯,৬৯৩, মৃত্যুর হার ১.২২ শতাংশ। দেশব্যাপী কোভিড-১৯ টিকাকরণ অভিযানের অধীনে এ পর্যন্ত দেশে ১৯১.৩২ কোটি ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে।
advertisement
ভারতের কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা ২০২০ সালের ৭ অগাস্ট ছিল ২০ লক্ষ, ২৩ অগাস্ট তা হয় ৩০ লক্ষ, ৫ সেপ্টেম্বর ৪০ লক্ষ এবং ১৬ সেপ্টেম্বর ৫০ লক্ষ ছাড়িয়ে যায়। ২৮ সেপ্টেম্বর ৬০ লাখ, ১১ অক্টোবর ৭০ লাখ, ২৯ অক্টোবর ৮০ লাখ, ২০ নভেম্বর ৯০ এবং ১৯ ডিসেম্বর এক কোটি সংক্রমণের রেকর্ড গড়ে দেশ।
advertisement
গত বছরের ৮ মে দুই কোটি এবং গত বছরের ২৩ জুন তিন কোটি সংক্রমণের মাইলফলক অতিক্রম করে ভারত। গত ২৪ ঘণ্টায় ১৩টি নতুন প্রাণহানির মধ্যে আটজনই কেরলের, চারজন দিল্লির এবং একজন মহারাষ্ট্রের।
মহারাষ্ট্র থেকে ১,৪৭,৮৫৪ জন, কেরল থেকে ৬৯,৩৬৩ জন, কর্ণাটক থেকে ৪০,১০৫ জন, তামিলনাড়ু থেকে ৩৮,০২৫ জন, দিল্লি থেকে ২৬,১৯২ জন, উত্তরপ্রদেশ থেকে ২৩,৫১৩ জন এবং পশ্চিমবঙ্গ থেকে ২৩,৫১৩ জন সহ দেশে মোট ৫,২৪,২১৪ জন মৃত্যুর খবর পাওয়া গেছে৷ স্বাস্থ্য মন্ত্রক অবশ্য জানিয়েছে, ৭০ শতাংশেরও বেশি মৃত্যু কোমর্বিডিটির কারণে ঘটেছে।
advertisement
“আমাদের পরিসংখ্যানগুলি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে,” ওয়েবসাইটে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Covid-19 Cases In India: করোনা আপডেট: ভারতে ২৪ ঘণ্টায় কোভিডে মৃত ১৩ জন! আক্রান্ত আরও ২,৪৮৭!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement