advertisement

করমণ্ডল এক্সপ্রেস আবার কবে থেকে চলবে, জানাল রেল! ছুটবে সেই লাইন দিয়েই

Last Updated:

Coromandel Express: আবার সেই অভিশপ্ত লাইনের উপর দিয়ে চলবে করমণ্ডল এক্সপ্রেস। ছাড়বে নির্ধারিত সময়েই।

কলকাতা: যে কটি এক্সপ্রেস নিয়ে ভারতীয় রেল গর্ব করে, সেগুলির মধ্যে করমণ্ডল এক্সপ্রেস একটি। দক্ষিণ-পূর্ব রেলের গর্বের করমণ্ডল এক্সপ্রেস যে এমন দুর্ঘটনার কবলে পড়েছে, তা এখনও অনেকে ভাবতে পারছেন না।
ওড়িশার বাহানগা বাজার স্টেশনের কাছে ভয়ানক দুর্ঘটনার কবলে পড়েছিল করমণ্ডল এক্সপ্রেস। দুর্ঘটনায় রেলের হিসেবে ২৭৮ জনের মৃত্যু হয়েছে। ১০০০ যাত্রী আহত হয়েছিলেন। সেই ঘটনার পর অভিশপ্ত লাইনে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে।
আরও পড়ুন- ঘটনার দিন কারা ডিউটিতে, কাদের ছুটি? মামলা রুজু করে তথ্য সংগ্রহ শুরু করল সিবিআই
ভয়াবহ দুর্ঘটনার পাঁচ দিন পর বুধবার থেকে আবার চলবে করমণ্ডল এক্সপ্রেস। বুধবার বিকেল সওয়া তিনটে নাগাদ শালিমার থেকে ছাড়বে করমণ্ডল এক্সপ্রেস।
advertisement
advertisement
দুর্ঘটনার পর লাইন ও বৈদ্যুতিক তার ছিঁড়ে ছারখার হয়ে গিয়েছিল। রেলের তরফে যুদ্ধকালীন তৎপরতায় সারানো হয়েছে লাইন। তার পর সেই লাইন দিয়ে মালগাড়ি চালিয়েছে রেল। রবিবার রাত ১০টা ৪০ মিনিটে ডাউন লাইনে সেই মালগাড়ি চলে।
আরও পড়ুন- কর্মীরা অফিসে ঢুকলে গেটে তালা! কেউ বেরোতে পারবে না! ভয়ানক কাণ্ড ঘটাল এক সংস্থা
সোমবার লাইন সারানোর কাজ শেষ হয়েছে। তার পর ওই পথে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস। তবে গতি ছিল কম। বুধবার শালিমার থেকে চেন্নাইয়ের পথে ফের রওনা দেবে করমণ্ডল এক্সপ্রেস।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
করমণ্ডল এক্সপ্রেস আবার কবে থেকে চলবে, জানাল রেল! ছুটবে সেই লাইন দিয়েই
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement