advertisement

কাশ্মীরে ৩ পুলিশকর্মীকে হত্যার পরেই পদত্যাগ করলেন ৪ অফিসার

Last Updated:
#শ্রীনগর: শুক্রবার তিন পুলিশকর্মীকে খুনের ঘটনায় শোকস্তব্ধ কাশ্মীর উপত্যকা । তিন পুলিশকর্মীকেই বাড়ি থেকে অপহরণ করে হত্যা করেছে হিজবুল মুজাহিদীন জঙ্গিরা । তার আগেই একটি ভিডিওতে তাঁরা সরকারি অফিসারদের চাকরি ছাড়ার হুমকি দিয়েছিল ও অন্যথায় প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছিল । এই ঘটনার কিছু সময় পরেই পদত্যাগ করেছেন ৪জন স্পেশাল পুলিশ অফিসার । চাকরিতে ইস্তফা দিয়েছেন দক্ষিণে কাশ্মীরে কর্মরত প্রায় ৬ জন পুলিশ ।
শুক্রবার সকালেই কাশ্মীরের ওয়াগনাম অঞ্চল থেকে তিন পুলিশকর্মীর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করা হয় । দীর্ঘ সময় ধরেই সেনা, পুলিশ ও নিরাপত্তাকর্মী ও তাঁদের পরিবারকে টার্গেট করেছে জঙ্গি সংগঠনগুলি ।
আরও পড়ুন: কাশ্মীরে তিন অপহৃত পুলিশকর্মীকে হত্যা করল জঙ্গিগোষ্ঠী
অগস্ট মাসেও শোপিয়ান, কুলগাম, অনন্তনাগ ও অওয়ান্তিপোরা থেকে পুলিশকর্মীদের পরিবারের সদস্যদের অপহরণ করা হয়েছিল । একটি ভিডিও ফুটেজে হিজবুল জঙ্গিরা দাবি করেছে ভারত সরকারের চক্রান্তের শিকার হয়েছে কাশ্মীর পুলিশ, এতদিন পর্যন্ত তা সংশোধন করার চেষ্টা করলেও তা ফলপ্রসূ হয়নি । দীর্ঘকাল ধরেই সেনা, পুলিশ ও নিরাপত্তাকর্মীদেরকেই ক্রমাগত টার্গেট করে চলেছে জঙ্গি সংগঠনগুলি ।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কাশ্মীরে ৩ পুলিশকর্মীকে হত্যার পরেই পদত্যাগ করলেন ৪ অফিসার
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement