advertisement

কাশ্মীরে তিন অপহৃত পুলিশকর্মীকে হত্যা করল জঙ্গিগোষ্ঠী

Last Updated:
#শ্রীনগর: কাশ্মীরে ফের জঙ্গিদের শিকার হলেন পুলিশকর্মীরা । অপহৃত তিন পুলিশকর্মীকে হত্যা করেছে জঙ্গিরা । এদের প্রত্যেকেই স্পেশাল পুলিশ অফিসার(SPO) পদে নিযুক্ত ছিলেন । শুক্রবারে শোপিয়ান জেলায় কাপরেন ও বাটাগান্ড গ্রামের বাড়িতে হামলা চালায় জঙ্গিরা  ও অপহরণ করা হয় এই পুলিশকর্মীদের । ঘটনায় প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে জঙ্গিগোষ্ঠী হিজবুল মুজাহিদীনকে ।নিহত কনস্টেবল নিসার আহমেদ ধোবি, ফিরদৌস আহমেদ ও কুলওয়ান্ত সিং ।
কাশ্মীর উপত্যকায় নিরাপত্তাকর্মী ও সরকারি চাকরীতে নিযুক্ত ব্যক্তিদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল হিজবুলের বিরুদ্ধে। তাঁদের দাবি ছিল চারদিনের মধ্যে সরকারি চাকরী না ছাড়লে তার ফল ভাল হবে না ।
অগস্ট মাসেও শোপিয়ান, কুলগাম, অনন্তনাগ ও অওয়ান্তিপোরা থেকে পুলিশকর্মীদের পরিবারের সদস্যদের অপহরণ করা হয়েছিল । একটি ভিডিও ফুটেজে হিজবুল জঙ্গিরা দাবি করেছে ভারত সরকারের চক্রান্তের শিকার হয়েছে কাশ্মীর পুলিশ, এতদিন পর্যন্ত তা সংশোধন করার চেষ্টা করলেও তা ফলপ্রসূ হয়নি । দীর্ঘকাল ধরেই সেনা, পুলিশ ও নিরাপত্তাকর্মীদেরকেই ক্রমাগত টার্গেট করে চলেছে জঙ্গি সংগঠনগুলি ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কাশ্মীরে তিন অপহৃত পুলিশকর্মীকে হত্যা করল জঙ্গিগোষ্ঠী
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement