advertisement

১৯-এর 'যুদ্ধে' রাহুলের কোর কমিটি, ভরসা সেই সোনিয়া-বিশ্বস্তরাই

Last Updated:

কোর কমিটিতে রয়েছেন রণদীপ সুরযেওয়ালা, কেরলের সাংসদ কে সি বেণুগোপালও৷ ৯ সদস্যের কংগ্রেস কোর কমিটিতে বেশির ভাগই প্রায় সোনিয়া গান্ধির অতিবিশ্বস্ত ও পুরনো সঙ্গীরাই স্থান পেয়েছে৷ রয়েছেন, পি চিদাম্বরম, অশোক গেহলট, এ কে অ্যান্টনি, গুলাম নবি আজাদ, মল্লিকার্জুন খারগে, আহমেদ প্যাটেল ও জয়রাম রমেশ৷

#নয়াদিল্লি: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন৷ তোড়জোড় শুরু হয়ে গিয়েছে সব দলে৷ ২০১৯-এর লক্ষ্যে ৯ সদস্যের কোর কমিটি গঠিত হয়ে গেল কংগ্রেসে৷ এ কে অ্যান্টনি থেকে গুলাম নবি আজাদ, পি চিদাম্বরম-- লোকসভা ভোটে সেই পুরনো নেতাদের উপরেই ভরসা রাখলেন দলের সভাপতি রাহুল গান্ধি৷
আরও পড়ুন: আরবের সন্ত্রাসবাদী সংগঠন ব্রাদারহুডের থেকেও খারাপ RSS, মন্তব্য রাহুলের
কোর কমিটিতে রয়েছেন রণদীপ সুরযেওয়ালা, কেরলের সাংসদ কে সি বেণুগোপালও৷ ৯ সদস্যের কংগ্রেস কোর কমিটিতে বেশির ভাগই প্রায় সোনিয়া গান্ধির অতিবিশ্বস্ত ও পুরনো সঙ্গীরাই স্থান পেয়েছে৷ রয়েছেন, পি চিদাম্বরম, অশোক গেহলট, এ কে অ্যান্টনি, গুলাম নবি আজাদ, মল্লিকার্জুন খারগে, আহমেদ প্যাটেল ও জয়রাম রমেশ৷
advertisement
আরও পড়ুন: আমাকে দেখলেই দু’পা পিছিয়ে যাচ্ছেন বিজেপি সাংসদরা: রাহুল গান্ধি
লোকসভা ভোটে অন্য দলের সঙ্গে জোটের পথও খোলা রেখেছে কংগ্রেস৷ বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় ও শরদ পাওয়ারের মতো আঞ্চলিক দলের নেতা-নেত্রীদের সঙ্গে জোটের আলোচনা হয়েছে বলে খবর কংগ্রেসের অন্দরে৷
advertisement
৯ সদস্যের কোর কমিটি ছাড়াও দুটি আরও কমিটি গড়া হয়েছে৷ এগুলি হল, ১৯ সদস্যের ইস্তেহার কমিটিও ১৩ সদস্যের পাবলিসিটি কমিটি৷ প্রাক্তন কেন্দ্রীয় অর্থন্ত্রী পি চিদাম্বরম রয়েছেন ইস্তেহার কমিটিতেও৷
advertisement
Video: রাহুলকে ব্যঙ্গ মোদির
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
১৯-এর 'যুদ্ধে' রাহুলের কোর কমিটি, ভরসা সেই সোনিয়া-বিশ্বস্তরাই
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement