advertisement

গঙ্গা দূষণের প্রতিবাদে ১১১ দিন টানা অনশন! মৃত্যু ৮৭ বছরের অধ্যাপকের

Last Updated:

গঙ্গা দূষণ রোধের বিরুদ্ধে চলতি বছরের জুন থেকে অনশন শুরু করেন তিনি৷ তাঁর দাবি ছিল, গঙ্গার ধারে যত জলবিদ্যুত্‍‌ প্রকল্প তৈরি করা হচ্ছে, সেই সব অবিলম্বে বন্ধ করা হোক৷

#হরিদ্বার: ৮৭ বছরের বৃদ্ধ পরিবেশকর্মী হরিদ্বারে ১১১ দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছিলেন ক্লিন গঙ্গার জন্য৷ তাঁর দাবি ছিল, গঙ্গার দূষণ অবিলম্বে বন্ধ করে ভারতভূমের এই নদীকে স্বচ্ছ করে তোলা হোক৷ অবশেষে বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পরিবেশকর্মী অধ্যাপক জিডি আগরওয়াল৷ প্রাক্তন এই IIT অধ্যাপক স্বামী জ্ঞানস্বরূপ সানন্দ নামেই তিনি বেশি পরিচিত৷
বুধবার তাঁকে মাতৃসদন আশ্রম থেকে জোর করে ভরতি করা হয় AIIMS-এ৷ এদিন সকাল থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে৷ দুপুর ১টায় তাঁর মৃত্যু হয়েছে৷ শেষবার যখন সাসন্দ প্রেস কনফারেন্স করেছিলেন, তিনি জানিয়েছিলেন, তাংর রক্তে পটাসিয়াম লেভেল বিপজ্জনক ভাবে কমছে৷ একটি নোটে তিনি জানান, AIIMS-এ তাঁকে পটাসিয়াম কৃত্রিম ভাবে রক্তে দেওয়া হয়েছে৷
advertisement
গঙ্গা দূষণ রোধের বিরুদ্ধে চলতি বছরের জুন থেকে অনশন শুরু করেন তিনি৷ তাঁর দাবি ছিল, গঙ্গার ধারে যত জলবিদ্যুত্‍‌ প্রকল্প তৈরি করা হচ্ছে, সেই সব অবিলম্বে বন্ধ করা হোক৷ গঙ্গার দূষণ রোধের জন্য বিশেষ আইনেরও দাবি জানান তিনি৷ গঙ্গা দূষণের প্রতিবাদে এই নিয়ে দু জনের মৃত্যু হল৷
advertisement
আরও ভিডিও: দক্ষিণেশ্বরের কাছে গঙ্গা যখন সমুদ্র সৈকত
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
গঙ্গা দূষণের প্রতিবাদে ১১১ দিন টানা অনশন! মৃত্যু ৮৭ বছরের অধ্যাপকের
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement