advertisement

প্রতিটি প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী ভারত, চিনও তার ব্যতিক্রম নয়: রাজনাথ সিং

Last Updated:
#নয়াদিল্লি: কর্মসংস্থান, সার্জিকাল স্ট্রাইক,কৃষক সমস্যা থেকে অর্থনৈতিক পরিস্থিতি-লোকসভা নির্বাচনের আগে একাধিক ইস্যুতে কেন্দ্রীয় শাসক দলের বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছে বিরোধীরা। ২০১৪ সালে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিল বিজেপি; তবে ২০১৯ নির্বাচনে সেই সংখ্যাটা কীরকম হবে তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহল বিভক্ত ।
নেটওয়ার্ক ১৮ এডিটর-ইন-চিফ রাহুল যোশির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে হলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা রাজনাথ সিং। সাম্প্রতিক ঘটনাপ্রসঙ্গে স্বভাবতই মূল প্রশ্ন ছিল পুলওয়ামা হামলা, মাসুদ আজহার ও প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েন । এই নিয়ে ৪ বার রাষ্ট্রসঙঘের নিরাপত্তা পরিষদে মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি তকমা দেওয়ার প্রস্তাবের বিরোধিতা করেছে চিন; স্বভাবতই প্রশ্ন উঠেছে এটি ভারতের কূটনৈতিক ব্যর্থতা ?
advertisement
তবে রাজনাথের মতে কেবলমাত্র এই ঘটনা দিয়ে এদেশের কূটনৈতিক সাফল্য বা ব্যর্থতা নির্ধারন করা যায় না । এই সিদ্ধান্তের নেপথ্য অবশ্যই কোনও কারণ ছিল সুতরাং এই একটা সিদ্ধান্তের ভিত্তিতে চিনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার কোনও মানে হয় না । তবে এই বিষয়টি নিয়ে আরও ভাবতে হবে । আন্তর্জাতিক স্তরেও সকলে দেখেছে যে কমবেশি সব রাষ্ট্র মাসুদকে এই তকমা দিতে সম্মতি দিয়েছে ও সেটিও কিন্তু একদিকে ভারতের কূটনৈতিক সাফল্য । একটি রাষ্ট্রের জন্য গোটা প্রক্রিয়া কখনই অর্থহীন হতে পারে না, চিনও আমাদের রাজনৈতিক অবস্থান বুঝবে, জানিয়েছেন
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
প্রতিটি প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী ভারত, চিনও তার ব্যতিক্রম নয়: রাজনাথ সিং
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement