advertisement

Lok Sabha Election Results 2024: জিতেছে এনডিএ, আঙুল কেটে কালীকে উৎসর্গ করলেন বিজেপি সমর্থক

Last Updated:

Lok Sabha Election Results 2024: সকালে উঠে প্রাথমিক ট্রেন্ডে দেখেছিলেন কংগ্রেস বিজেপির থেকে এগিয়ে। মনমরা হয়ে কালী মন্দিরে ছোটেন দুর্গেশ পাণ্ডে নামের এক বিজেপির সমর্থক, তাঁর একটাই প্রার্থনা ছিল, ‘বিজেপি যেন জেতে’। ‍

দুর্গেশ পাণ্ডে।
দুর্গেশ পাণ্ডে।
বলরামপুর, ছত্তীসগড়: সকালে উঠে প্রাথমিক ট্রেন্ডে দেখেছিলেন কংগ্রেস বিজেপির থেকে এগিয়ে। মনমরা হয়ে কালী মন্দিরে ছোটেন দুর্গেশ পাণ্ডে নামের এক বিজেপির সমর্থক, তাঁর একটাই প্রার্থনা ছিল, ‘বিজেপি যেন জেতে’। ‍
পরে যত সময় যায়, দেখা যায় যে বিজেপি সবচেয়ে বেশি আসন পেতে চলেছে। শুধু তাই নয়, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট ২৭২টি আসন পেরিয়ে গিয়েছে। স্বভাবতই তিনি নিশ্চিত হন যে এবারও সরকার গড়তে চলেছে এনডিএ। সেই আনন্দে আবার কালী মন্দিরে যান এবং বাঁ হাতের আঙুল কেটে কালীকে উৎসর্গ করেন। আঙুল কাটার ফলে রক্তে ভেসে যাচ্ছিল মন্দির। সেই যুবক একটি কাপড়ের টুকরো দিয়ে রক্ত বন্ধ করার চেষ্টা করলেও রক্ত বন্ধ হয়নি।
advertisement
advertisement
পরিস্থিতি বেগতিক বুঝে ওই যুবককে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় তাঁর পরিবার। প্রাথমিক চিকিৎসার পরে দুর্গেশকে মেডিক্যাল কলেজে পাঠানো হয়। সেখানে চিকিৎসকেরা রক্ত বন্ধ করার জন্য অপারেশন করেন। যদিও চিকিৎসায় দেরি হয়েছে বলে কাটা আঙুল আর জোড়া লাগানো যায়নি। তবে চিকিৎসার ফলে ওই বিজেপির সমর্থকের বিপদ এখন অনেকটাই কেটেছে। সমস্ত ঘটনার কথা স্বীকার করে নিয়ে ওই যুবক জানিয়েছে, “বিজেপি এবার সরকার গড়বে তাতে আমি খুশি, তবে ৪০০ পার করলে আরও খুশি হতাম।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Lok Sabha Election Results 2024: জিতেছে এনডিএ, আঙুল কেটে কালীকে উৎসর্গ করলেন বিজেপি সমর্থক
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement