advertisement

চোখের জলে ছেলেকে বিদায় বাবার, এয়ার ইন্ডিয়ার পাইলট ক্যাপ্টেন সুমিত সবরওয়ালের শেষকৃত্য সম্পন্ন

Last Updated:

Sumeet Sabharwal's Grieving 88-Year-Old Father Pays Final Tribute: ক্যাপ্টেন সুমিত সবরওয়াল বাবাকে জানিয়েছিলেন, শুধুমাত্র তাঁর দেখাশোনা ও এক সঙ্গে সময় কাটানোর জন্য চাকরি ছেড়ে দেবেন। কিন্তু তা আর হল না। মঙ্গলবার নিজের ছেলের শেষকৃত্যের জন্য আসতে হল বাবাকে।

চোখের জলে ছেলেকে বিদায় বাবার
চোখের জলে ছেলেকে বিদায় বাবার
মুম্বই: আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এয়ার ইন্ডিয়ার অভিজ্ঞ পাইলট ক্যাপ্টেন সুমিত সবরওয়াল (৫৬)। মঙ্গলবার তাঁর শেষকৃত্যে উপস্থিত ছিলেন শোকস্তব্ধ বাবা ও পরিবারের অন্যান্য সদস্যরা। সুমিত বাবাকে কিছুদিন আগেই জানিয়েছিলেন যে শুধুমাত্র তাঁর দেখাশোনা ও এক সঙ্গে সময় কাটানোর জন্য চাকরি ছেড়ে দেবেন খুব শীঘ্রই। কিন্তু তা আর হল না। মঙ্গলবার নিজের ছেলের শেষকৃত্যের জন্য আসতে হল বাবাকে।
আহমেদাবাদে ভেঙে পড়া বিমানটি চালাচ্ছিলেন ক্যাপ্টেন সুমিত সবরওয়াল এবং ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দর। দু’জনের মিলিত উড়ান অভিজ্ঞতা ছিল ৯,৩০০ ঘণ্টারও বেশি। যেখানে ক্যাপ্টেন সুমিতের একারই, প্রায় ৮২০০ ঘণ্টা। এত অভিজ্ঞ হাতে বিমানের রাশ থাকা সত্ত্বেও আছড়ে পড়ে এয়ার ইন্ডিয়ার AI-171 অভিশপ্ত বিমান।
advertisement
advertisement
একাই ৮,২০০ ঘণ্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা ছিল ক্যাপ্টেন সুমিত সবরওয়ালের! ঘটনাচক্রে, বৃহস্পতিবার দুপুরে যিনি ছিলেন লন্ডনের উদ্দেশে রওনা দেওয়া এআই-১৭১-এর পাইলট। ওড়ার কয়েক মিনিটের মধ্যেই ২৪২ জনকে নিয়ে লোকালয়ের উপর ভেঙে পড়ে সেই বিমান। মুহূর্তে বিস্ফোরণে কেঁপে ওঠে চার দিক। কী ভাবে দুর্ঘটনা ঘটল, সে সব এখনও স্পষ্ট নয়। তবে কেন দুই দক্ষ ও অভিজ্ঞ পাইলট থাকা সত্ত্বেও দুর্ঘটনা এড়ানো গেল না, সেই প্রশ্ন ভাবাচ্ছে সকলকেই।
advertisement

View this post on Instagram

A post shared by News18.com (@cnnnews18)

advertisement
সুমিত সবরওয়াল ছিলেন এয়ার ইন্ডিয়ার একজন অভিজ্ঞ লাইন ট্রেনিং ক্যাপ্টেনও। ডিএনএ পরীক্ষার পর সুমিতের দেহ শনাক্ত করা হয়েছিল। তার পর মঙ্গলবার সকালে মুম্বইয়ে বাড়িতে পৌঁছয় পাইলট সুমিতের দেহ।
advertisement
সুমিতের বাবার বয়স ৮৮ বছর। মাত্র কয়েক সপ্তাহ আগেই সুমিত জানিয়েছিলেন চাকরি ছেড়ে দেবেন। তাঁর দেখভাল করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু ভাগ্যের পরিহাস, বৃদ্ধ বাবা-মায়ের সেবাযত্ন করার আগেই না ফেরার দেশে চলে গেলেন সুমিত।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
চোখের জলে ছেলেকে বিদায় বাবার, এয়ার ইন্ডিয়ার পাইলট ক্যাপ্টেন সুমিত সবরওয়ালের শেষকৃত্য সম্পন্ন
Next Article
advertisement
নজরে 'ব্যাটেল গ্রাউন্ড' নন্দীগ্রাম...! অভিষেক, শুভেন্দুর সভা-পাল্টা সভা ঘিরে চড়ছে পারদ, তৃণমূল-বিজেপির মেগা টক্কর
নজরে 'ব্যাটেল গ্রাউন্ড' নন্দীগ্রাম...! অভিষেক, শুভেন্দুর সভা-পাল্টা সভা ঘিরে চড়ছে পারদ
  • নন্দীগ্রামে অভিষেক, শুভেন্দু

  • সভা-পাল্টা সভা ঘিরে চড়ছে পারদ!

  • তৃণমূল-বিজেপির মেগা টক্কর...

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement