advertisement

গো-রক্ষকদের তাণ্ডবে রণক্ষেত্র বুলন্দশহর, অভিযুক্তদের তালিকায় ভিএইচপি-বজরং-বিজেপি

Last Updated:
#বুলন্দশহর: গো-রক্ষকদের তাণ্ডবে রণক্ষেত্রে যোগীর রাজ্য ৷ বুলন্দশহরে হিংসা ছড়ানোর অভিযোগে গ্রেফতার তিন। আটক আরও চার। হিংসায় ভিএইচপি এবং বজরং দলের যোগসাজস রয়েছে ৷ অভিযুক্তদের তালিকায় রয়েছেন ২জন ভিএইচপি এবং ১জন বজরং নেতা ৷ তদন্তের পর পুলিশের হাতে উঠে এসেছে এমনই তথ্য ৷
প্রাথমিকভাবে এই ঘটনায় বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের যুক্ত থাকারও প্রমাণ মিলেছে । ইতিমধ্যেই ৮৭ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে ৷ এদের মধ্যে ২৮ জনকে চিহ্নিত করেছে পুলিশ ৷ গোটা ঘটনাটিতে নাম জড়িয়েছে বিজেপি যুব মোর্চা নেতা শিখর আগরওয়াল, ভূপেন্দ্র রাঘব-সহ দুই ভিএইচপি নেতা এবং বজরং দলের জেলা নেতা যোগেশ রাজের ৷
advertisement
এই ঘটনা প্রসঙ্গে মিরাট জোনের এডিজি প্রশান্ত কুমার জানিয়েছেন, ‘এই ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে ৷ এছাড়াও তথ্যপ্রমাণ যোগাড় করারও চেষ্টা চলছে ৷’
advertisement
এডিজি আইনশৃঙ্খলার নেতৃত্বে তৈরি তদন্তদল ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে। ৪৮ ঘণ্টার মধ্যে তাদের তদন্ত রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে । পাশাপাশি ইন্সপেক্টর সুবোধকুমার সিংয়ের খুনে বিচার বিভাগীয় তদন্তও চলছে ।
advertisement
কেন সাম্প্রদায়িক হিংসার শিকার হতে হল সুবোধকুমার সিং-কে এবং কেন বাকি দুই পুলিস অফিসার সুবোধকুমারকে মারমুখী জনতার মধ্যে একা ফেলে দিয়ে পালাল তার তদন্ত করতে সিট গঠন করেছে যোগী সরকরা । অটোপসি রিপোর্টে সাফ উল্লেখ করা হয়েছে বুলেটের আঘাতেই মৃত্যু হয়েছে সুবোধ কুমারের।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
গো-রক্ষকদের তাণ্ডবে রণক্ষেত্র বুলন্দশহর, অভিযুক্তদের তালিকায় ভিএইচপি-বজরং-বিজেপি
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement