advertisement

Rahul Gandhi: 'রাহুল গান্ধির সদস্যপদ বাতিল করা উচিত...' সংসদ-বিতর্কের মধ্যে নোটিস জমা দিল বিজেপি

Last Updated:

লোকসভায় ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে রাহুল গান্ধি সরকারের সমালোচনা করেন, বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে তার সদস্যপদ বাতিলের দাবি জানিয়ে নোটিস জমা দেন.

রাহুল গান্ধির সদস্যপদ বাতিলের দাবি বিজেপির
রাহুল গান্ধির সদস্যপদ বাতিলের দাবি বিজেপির
নয়াদিল্লি: বুধবার বেশ উত্তপ্ত ছিল লোকসভা। ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে সরকারকে তীব্র আক্রমণ করেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। তা ঘিরে শুরু হয় জোর তরজা। শুরু হয় আক্রমণ, বিতর্ক। সংসদে বিতর্কের মধ্যেই এবার নোটিস জমা দিল বিজেপি। দাবি একটাই, ‘রাহুল গান্ধির সদস্যপদ বাতিল করা উচিত।’
বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বলেন, বিরোধী দলনেতা রাহুল গান্ধির বিরুদ্ধে কোনও বিশেষাধিকার প্রস্তাব আনার কোনও পরিকল্পনা নেই। তবে তিনি ভারতীয় সংসদ থেকে রাহুল গান্ধির সদস্যপদ বাতিল করার দাবি জানিয়েছেন। সাংসদ বলেন, ‘‘কোনও বিশেষাধিকার প্রস্তাব নেই। আমি একটি বাস্তব প্রস্তাব জমা দিয়েছি। সেখানে আমি স্পষ্ট উল্লেখ করেছি যে কীভাবে তিনি সোরোস ফাউন্ডেশন, ফোর্ড ফাউন্ডেশন, ইউএসএআইডির সঙ্গে জড়িত এবং থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো জায়গায় ভ্রমণ করেন এবং কীভাবে তিনি ভারতবিরোধী শক্তির সঙ্গে যুক্ত।’’ বিজেপি সাংসদ দাবি করেছেন যে রাহুল গান্ধির সদস্যপদ বাতিল করা উচিত এবং তাঁকে আজীবন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নিষেধ করা উচিত।
advertisement
advertisement
প্রসঙ্গত বুধবার, ভারত-মার্কিন বাণিজ্য সমঝোতা নিয়ে লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে নিশানা করেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি। রাহুল বলেন, ‘‘যদি ‘ইন্ডিয়া’ ক্ষমতায় থাকত, তা হলে ট্রাম্পের সঙ্গে আলোচনার সময় আপস করত না। কিন্তু মোদির সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে।‘‘ তারপরেই দুবে তথা বিজেপির এহেন বিস্ফোরক পদক্ষেপ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi: 'রাহুল গান্ধির সদস্যপদ বাতিল করা উচিত...' সংসদ-বিতর্কের মধ্যে নোটিস জমা দিল বিজেপি
Next Article
advertisement
Kanpur Lamborghini Crash Arrest: কানপুরের রাস্তায় ল্যাম্বরগিনি নিয়ে বেপরোয়া ড্রাইভিং কাণ্ডে অবশেষে গ্রেফতার তামাক ব্যবসায়ীর পুত্র !
কানপুরে ল্যাম্বরগিনি নিয়ে বেপরোয়া ড্রাইভিং কাণ্ডে গ্রেফতার তামাক ব্যবসায়ীর পুত্র !
  • কানপুরে ল্যাম্বরগিনি কাণ্ড !

  • গ্রেফতার তামাক ব্যবসায়ীর পুত্র শিবম মিশ্র

  • বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করল পুলিশ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement