advertisement

Malda News: পকেটে টাকা, বাড়ি ফেরার পথেই মর্মান্তিক ঘটনা! মালদহের আমবাগানে মিলল গলা কাটা দেহ!

Last Updated:

প্লাস্টিক কারখানায় কাজ করে ফেরার পথে আম বাগানে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুনের অভিযোগ। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদহের কালিয়াচক থানার সুজাপুর গয়েশবাড়ি এলাকায়। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম আবু তাহের (৪২)। বাড়ি সুজাপুরের গয়েশবাড়ি বিশ্বাসপাড়া এলাকায়।

মালদহের কালিয়াচকে আম বাগানে খুন
মালদহের কালিয়াচকে আম বাগানে খুন
মালদহ, জিএম মোমিন: কাজ সেরে টাকা নিয়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পরিনতি এক ব্যক্তির। প্লাস্টিক কারখানায় কাজ করে ফেরার পথে আম বাগানে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুনের অভিযোগ। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদহের কালিয়াচক থানার সুজাপুর গয়েশবাড়ি এলাকায়। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম আবু তাহের (৪২)। বাড়ি সুজাপুরের গয়েশবাড়ি বিশ্বাসপাড়া এলাকায়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মত এদিন সকাল প্রায় ৬টা নাগাদ কাজের উদ্দেশ্যে সুজাপুরের ডাঙ্গা এলাকার একটি প্লাস্টিক কারখানায় কাজে যান আবু তাহের। এরপর বিকেল প্রায় ৪টা নাগাদ কাজ শেষ করে ফেরার পথে আমবাগানে রক্তাক্ত অবস্থায় দেহ উদ্ধার হয় আবু তাহেরের।
মৃতের এক প্রতিবেশী হাদিকুল আলম জানান, “খুনের আগের দিন এক ছেলে আবু তাহেরকে বাড়িতে ডাকতে এসেছিল। এরপর এদিন সকালে প্লাস্টিক কারখানায় কাজে যায় সে। ঈদের বাজারের জন্য কারখানা থেকে মাসিক বেতন নিয়ে বাড়ি ফিরছিল। ফেরার পথেই এই ঘটনা। পাশেই ধারালো অস্ত্র পাওয়া গেছে। কেউ বা কারা গলায় ছুরি দিয়ে আঘাত করে খুন করেছে। অভিযুক্তদের শাস্তির দাবী জানাচ্ছি।” এদিকে এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। স্থানীয় এক বাসিন্দা মোয়াজ্জেম হোসেন অভিযোগ করে বলেন, “বিকেল হতেই এই আমবাগানে নেশাখোর দুষ্কৃতীদের আনাগোনা বাড়ে। টাকা পয়সার লভে কেউ বা কারা খুন করতে পারে। এলাকায় নিরাপত্তা ব্যবস্থার জন্য দাবি জানাচ্ছি।”
advertisement
এই ঘটনায় খবর দেওয়া হয় কালিয়াচক থানার পুলিশকে। ঘটনার খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। যদিও কি কারণে এই হত্যাকাণ্ড এবং কারা এই ঘটনায় জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মালদহ/
Malda News: পকেটে টাকা, বাড়ি ফেরার পথেই মর্মান্তিক ঘটনা! মালদহের আমবাগানে মিলল গলা কাটা দেহ!
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement